সুনামগঞ্জ বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ইংরেজি | ২৮ শ্রাবণ ১৪৩৩ বাংলা | ২৯ সফর ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফাইল ছবি

কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে আধা ঘণ্টা সাক্ষাৎ এবং মামলাসংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে নিয়মিত বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদপুর থানার এলাকায় মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে তিনি এসব আবেদন জানান।

আদালতে পলক নিজেকে অসুস্থ দাবি করে বলেন, তার ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে। এমআরআই রিপোর্টে ঘাড়ের দুটি হাড় স্থানচ্যুত হওয়ার বিষয়টি ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি মাথায় হেলমেটও ব্যবহার করতে পারছেন না বলে আদালতকে জানান।

তিনি আরও বলেন, বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ৮৯ দিন রিমান্ডে ছিলেন। এর মধ্যে তিনটি মামলার বিচার কার্যক্রম চলছে এবং আরও কয়েকটি মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে।

এ অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ দেওয়ার আবেদন করেন পলক। পাশাপাশি কারাগারে প্রতি দুই সপ্তাহে দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে মামলাসংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতিও চান তিনি। 

তবে এ বিষয়ে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি।

পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, কারাবিধি অনুযায়ী বন্দিরা ১৫ দিন পরপর পরিবারের সদস্যদের সঙ্গে আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ পান। তবে মামলার প্রস্তুতি ও প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য আইনজীবীদের সঙ্গে অতিরিক্ত সময় সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

1

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্র

2

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও কর

3

তোর রক্ত দিয়ে গোসল করব’ বলার পর বড়ভাইকে হত্যা করলেন ছোটভাই

4

পেনাল্টি মিস করে ‘হিরো থেকে জিরো’ ব্রাজিলের গ্যাব্রিয়েল

5

চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়?

6

কাউন্টারে হামলা-মারধর, নওগাঁ থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচ

7

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

8

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অ

9

সিলেটে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে

10

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন

11

চীনে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প

12

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

13

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

14

দেশে প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলি

15

ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী

16

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির

17

নাসিম হত্যা মামলায় মূল আসামীসহ ০৯ জনের নাম চার্জশিট থেকে উধা

18

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি

19

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বি

20