সুনামগঞ্জ বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ইংরেজি | ২৮ শ্রাবণ ১৪৩৩ বাংলা | ২৯ সফর ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে সিলেটে 'টিম অনওয়ার্ড'-এর খতমে কুরআন ও দোয়া মাহফিল

"সেবা, বিশ্বাস, প্রত্যয়ে, চলো আগাই একসাথে"—এই স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এ সকল শহীদ ও আহতদের স্মরণে এক খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সামাজিক সংগঠন 'টিম অনওয়ার্ড'।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪:০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জুলাই বিপ্লবের চেতনায় আত্মপ্রকাশ করা সামাজিক সংগঠন 'টিম অনওয়ার্ড'-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র প্রবাসী জিলাল আহমদ চৌধুরীর সার্বিক পরামর্শ, উৎসাহ ও সহযোগিতায় আজকের এই কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। বিগত দিনে বিভিন্ন কারণে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়া এবং পরবর্তীতে কমিটি বিলুপ্ত হওয়ার পর, 'টিম অনওয়ার্ড'-কে নতুন উদ্যমে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই পুনর্যাত্রার প্রারম্ভিক পদক্ষেপ হিসেবে এই দোয়া ও খতমে কুরআনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 'মারকাজুল কুরআন সিলেট'-এর ১৫ জন হাফেজ শিক্ষার্থীর সরাসরি অংশগ্রহণ, যারা পবিত্র কুরআনের সম্পূর্ণ খতম সম্পন্ন করেন।

সংগঠনটির সাবেক আইটি সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য নাফিম জামানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন মেয়র পদপ্রার্থী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বেলাল আহমদ মুরাদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী বেলাল আহমদ চৌধুরী।

উপস্থিত বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং 'টিম অনওয়ার্ড'-এর এই পুনর্যাত্রাকে স্বাগত জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সফল বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন টিম অনওয়ার্ড-এর সাবেক সাধারণ সম্পাদক মো: জিয়াদ উল ইসলাম, ইউসুফ আল আজাদ, নাফিম জামান এবং হাসান আহমদ।

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত, আন্দোলন-সংগ্রামে আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির স্থায়ী শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সিলেট আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফারদিন, রেজাউল করিম সিফাত চৌধুরী, মাহদী হাসান ও রুহুল আমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

1

বাংলাদেশে হোয়াইটওয়াশ হয়ে মেজাজ হারান পাকিস্তান কোচ

2

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না

3

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

4

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদু

5

মুজিব সংবিধানের পাহারাদার হবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

6

অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

9

লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প

10

সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট

11

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআ

12

খাল খননের চেয়ে হামে আক্রান্ত শিশুদের জীবন জরুরী

13

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের

14

আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা

15

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

16

বিতর্কিত উদযাপন করে ফাইনালের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টি

17

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

18

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ ন

19

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

20