সুনামগঞ্জ শনিবার, ২৭ জুন, ২০২৬ ইংরেজি | ১৩ আষাঢ় ১৪৩৩ বাংলা
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সাঁতরে জাদুকাটা নদী পাড়ি দিতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

আবু সুফিয়ান

সহপাঠীদের সঙ্গে সাঁতার কেটে খরস্রোতা জাদুকাটা নদী পাড়ি  দিতে গিয়ে আবু সুফিয়ান (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে ওই ছাত্র নিখোঁজ হয়।

নিখোঁজ আবু সুফিয়ান সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়গড়ের সীমান্ত গ্রাম সাহিদাবাদের রবি আউয়ালের ছেলে। সে স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রাশিদ মিয়া জাদুকাটা নদীতে ডুবে ওই ছাত্রের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার সাহিদাবাদ গ্রামের লোকজন জানান, বৃহস্পতিবার বিকালে তিন সহপাঠীসহ আবু সুফিয়ান জাদুকাটা নদীর পূর্বপাড় (তীর) থেকে নদীর পশ্চিমপাড় (তীর) বারেকটিলার শূন্য রেখার ১২০৩ মেইন পিলারের নিচে পৌঁছার জন্য সাঁতরে পাড়ি দিতে নদীতে নামে। তিন সহপাঠী সাঁতরে জাদুকাটার পশ্চিমপাড়ে বারেকটিলার নিচে পৌঁছলেও আবু সুফিয়ান নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে পরিবার ও গ্রামবাসী ছোট ছোট নৌকা, ট্রলার নিয়ে নদীতে সন্ধান চালালেও রাত ৯টা পর্যন্ত আবু সুফিয়ানের সন্ধান মেলেনি বলে জানান তার বাবা রবি আউয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেলেন শান্ত-নাহিদরা

1

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী, পাস

2

বারবার বিসিবি সভাপতি বদল, যা বললেন কোচ

3

আবারও নতুন মিশন নিয়ে হলিউডে ফিরছেন প্রিয়াংকা চোপড়া

4

চুক্তিতে না আসলে পুরো ইরান ধ্বংস করে দেওয়া হবে: ট্রাম্প

5

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

6

নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী

7

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

জাদুকাটার তীরে কৃষি শ্রমিকের লাশ

10

১০২ রানে অলআউট বাংলাদেশ

11

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

12

১০ টাকার জন্য চাচিকে খুন

13

বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?

14

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হ

15

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

16

দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎ

17

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

18

গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

19

আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান

20