সুনামগঞ্জ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৬ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১০ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সীমান্তে রক্তপাত বন্ধ হবে কবে, জানতে চান রিজভী

রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

সীমান্তে মানুষ হত্যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, রক্তপাত কবে বন্ধ হবে? 

শনিবার (৯ মে) ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ ভারতের মানুষও চায় না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বারবার সীমান্ত রক্তাক্ত করবেন; এভাবে ভালো সম্পর্ক হবে না। 

রোববার (১০ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার কবীর হোসেন। 

রিজভী বলেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি, ভারতে নির্বাচন তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমাদের কোনও কথা নেই। কিন্তু বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো যথাযথ বাস্তবায়নে সরকারের কোনও চেষ্টার কমতি নেই।

তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জাতির কাঠামো নির্মাণ করেন। তাই আপনাদের পেশাকে অবমূল্যায়ন করার কোনও সুযোগ নেই। নানা সময়ে নানা কথা আসতে পারে, আপনারা আপনাদের কাজ করে যাবেন। আপনাদের পেশার মূল্যায়ন জনগণ করবে। নির্বাচিত সরকার এখন ক্ষমতায়। উন্নয়ন উৎপাদনে যারা ভূমিকা রাখে নির্বাচিত সরকার সবাইকেই মূল্যায়ন করবে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নানা মত থাকতে পারে কিন্তু আপনারা দেশাত্মবোধ নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম, শুধু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি প্রতিনিয়ত জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন, আমরাও পারবো। জনগণ এ রকম নেতৃত্বই চেয়েছে। বিশেষজ্ঞরা এখনও বলেন, জিয়াউর রহমান যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেই ধারাবাহিকতাতেই আমরা এখানে এসেছি। আশা করি, তার উত্তরসূরী তারেক রহমানও পারবেন।    

তিনি বলেন, অতীতের মতো ১০ টাকা কেজি চাল দেবো, ঘরে ঘরে কাজ দেবো; এ ধরনের ফাঁপা প্রতারণামূলক কোনও অঙ্গীকার তারেক রহমান করেননি।

রিজভী বলেন, ধূসর মরুভূমি সিঙ্গাপুর যদি আজকে এতদূর আগাতে পারে, আমাদের নদী-নালার দেশ, আমরা এসব সংস্কার করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো। সে ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাম ধানে ব্যস্ততা শুরু

1

সুনামগঞ্জে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা

2

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি

3

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি

4

সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

5

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

6

বাংলাদেশের ফিল্ডিংকে বিশ্বের তিন নম্বর বললেন ফিল্ডিং কোচ

7

জ্বালানির সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম তেলসংকট তৈরি হচ্ছে

8

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

9

যদি জ্বালানির সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইন কেন: সংসদে

10

বগুড়া হবে দেশের এভিয়েশন হাব: বিমানমন্ত্রী

11

চিতলমারীতে বজ্রপাতে গাছকাটা শ্রমিকের মৃত্যু

12

সংসদে নেই তেলের সংকট, বাইরে মানুষের হাহাকার: বিরোধীদলীয় নেতা

13

‘পটাকা’র পর ঈদে নতুন গানে ফিরছেন ফারিয়া

14

১২ বছরের ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষ

15

প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন, উদ্বেগে

16

পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজ শরিফের ফোনালাপ, আলোচনা যা নিয়ে

17

জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল

18

দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ, বৃষ্টি

19

রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া

20