সুনামগঞ্জ শনিবার, ৬ জুন, ২০২৬ ইংরেজি | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বাংলা
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৩১ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দশমাইল হাইওয়ে থানার পশ্চিম পাশে গাড়োডাঙ্গি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দরের বিশিষ্ট চক্ষু সার্জন ডা. খালেদ সাগরের ছেলে জাবির খালেদ (১৯) ও তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়া এলাকার মো. দুলাল হোসেন ছেলে মো. রিয়াদ হোসেন (১৯)। দুজনই আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে বাড়ি থেকে সৈয়দপুর যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন দুই বন্ধু। গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ:

1

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

2

মাতৃত্ব কোনো লুকোচুরি বা বিতর্কের বিষয় নয়: অপু বিশ্বাস

3

‘জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, দূর থেকে দেখলে কমেডি’

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স

6

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন

7

ঈদুল আজহার শুভেচ্ছা বিএনপি মহাসচিবের

8

ফরিদপুর কারাগারে এক হাজতির মৃত্যু

9

বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

10

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

11

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে

12

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

13

ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘট

14

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় ৫ জনের মৃত্যু

15

অক্ষয়ের সঙ্গে ‘সেলফি’ সিনেমার সেই দৃশ্য নিয়ে যা বললেন আদাহ শ

16

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

17

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

18

সরকার বদলায়, ডিসি-এসপি বদলায়, একই চাটুকাররা সুবিধা পায়।

19

মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়: ফারিণ

20