সুনামগঞ্জ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ইংরেজি | ১৩ শ্রাবণ ১৪৩৩ বাংলা | ১৪ সফর ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৪ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি

ফুটবলের সবচেয়ে বড় আসর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বাকি এক সপ্তাহ। এবার রেকর্ড সংখ্যক ৪৮টি দেশের অংশগ্রহণে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে বিশ্বজুড়ে যেমন উত্তেজনা বাড়ছে, তেমনি বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন ফারজিন গনি, যিনি একমাত্র বাংলাদেশি ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ইতোমধ্যে ২ জুন টরন্টোর উদ্দেশে যাত্রা করেছেন বলে জানা গেছে।

ফিফা এবারের আসরের জন্য বিশ্বব্যাপী প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে। এসব ভলান্টিয়ার স্টেডিয়াম পরিচালনা, দর্শক সহায়তা, টিকিট ব্যবস্থাপনা ও মিডিয়া সহায়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

আয়োজক সংস্থা ভলান্টিয়ারদের জন্য প্রশিক্ষণ, আবাসনসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলমান এই আসরে তারা বিশ্বসেরা ফুটবলারদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ গড়ে তোলার সুযোগ পাবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ভলান্টিয়াররাই এই টুর্নামেন্টের প্রাণশক্তি; তাদের অংশগ্রহণ ছাড়া এমন বড় আয়োজন সফল করা সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

1

ঈদযাত্রায় ভাড়া তিনগুণ, পিকআপেও জায়গা নেই

2

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

3

গলায় ছুরি ধরে ভুট্টাখেতে নিয়ে শিশুকে ধর্ষণ, ৩ সহযোগী গ্রেফতা

4

হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে

5

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা, পুলিশের বিরুদ্ধে ‘বাজে’ আচ

6

ঈদুল আজহার শুভেচ্ছা বিএনপি মহাসচিবের

7

বিশ্ব নগর ফোরামের ত্রয়োদশ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদল

8

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকা

9

ফজলুরকে জামায়াত আমির: উনি গুরুতর অপরাধ করেছেন

10

মিশরের মুখোমুখি হওয়ার আগে সুখবর পেল ইরান ফুটবল দল

11

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানম

12

ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছ

13

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে গৃহবধূর মৃত্যু

14

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

15

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল

16

সীমান্তে রক্তপাত বন্ধ হবে কবে, জানতে চান রিজভী

17

অভিনেতা রাহুলের মৃত্যুর বিচার চেয়ে স্ত্রীর এফআইআর, জোরালো তদ

18

ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী

19

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

20