সুনামগঞ্জ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সরকারের সঙ্গে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে সিজেপি

আন্দোলনকে ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্র সরকারের মধ্যে আজ শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলন নিয়ে কয়েক দিন ধরে আলোচনা ও সমঝোতার প্রচেষ্টাতে এই আলোচনা হচ্ছে।  খবর ইন্ডিয়া ‍টুডের

এর আগে আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবির মধ্যে দুটি মেনে নিতে সম্মত হয়েছে কেন্দ্র। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সরকার আরও কিছু সময় চেয়েছে।

এদিকে আন্দোলনকে ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে। মদের দোকানগুলোকে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লি পুলিশের সব সদস্যের নিয়মিত ছুটি বাতিল করে সবাইকে দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

গত ৪৮ ঘণ্টায় ঘটনাপ্রবাহে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সরকারের আশ্বাস পাওয়ার পর সমাজকর্মী সোনম ওয়াংচুক তার ২৬ দিনের অনশন প্রত্যাহার করেছেন। 

একই সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা জরিমানার বিধান রেখে একটি খসড়া আইন অনুমোদন করেছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণাও দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

1

কাউন্টারে হামলা-মারধর, নওগাঁ থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচ

2

এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

3

শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

4

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড, যা বললেন তামান্না সেতু

5

আপনারা কি একাই দেশ চালাবেন, প্রশ্ন এ টি এম আজহারের

6

বারবার বিসিবি সভাপতি বদল, যা বললেন কোচ

7

আকাশছোঁয়া স্পর্শ স্পর্শিয়ার

8

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’

9

নিউমার্কেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১

10

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

11

কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’

12

জাকিরের সেঞ্চুরিতে বাংলাদেশের জয়

13

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্র

14

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার

15

বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, পাকিস্তানের চাই ১৫২ রান

16

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

17

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

18

এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ

19

মা হারালেন সংগীতশিল্পী হাসান

20