সুনামগঞ্জ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মুদি দোকানের পাউরুটির তাকে মিলল সাপ

একটি পাউরুটির তাকের ওপর থেকে একটি ছোট কর্ন স্নেক উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের একটি মুদি দোকানে একটি পাউরুটির তাকের ওপর থেকে একটি ছোট কর্ন স্নেক উদ্ধার করা হয়েছে। চলতি বছর এ নিয়ে  ২১টি সাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রাণি শিক্ষাবিষয়ক একটি সংগঠন। 

কামব্রিয়াভিত্তিক ওই সংগঠনের এক সদস্য জানান, গত ১৪ আগস্ট মেরিপোর্টের হেরন ফুড স্টোরের রুটির অংশে সাপটিকে দেখতে পাওয়া যায়। পরে সেটিকে ওয়ার্কিংটনভিত্তিক পেট এনকাউন্টার নামের প্রাণী সংগঠনের কাছে হস্তান্তর করা হয়।

পেট এনকাউন্টারের প্রাণি পরিচর্যাকারী বেন নিকলসন বলেন, সাম্প্রতিক সময়ে সাপ উদ্ধারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত তারা ২১টি সাপ উদ্ধার করেছে, যেখানে ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১৪টি।

নিকলসনের মতে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কিছু পোষা প্রাণির মালিক তাদের প্রাণিগুলোর প্রয়োজনীয় খরচ বহন করতে পারছেন না।

তিনি বলেন, সাপ পালনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, হিট ম্যাট ও হিট বাল্ব—সবকিছুরই খরচ রয়েছে। বর্তমান জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে অনেক মানুষ বিদ্যুতের ব্যবহার কমানোর চেষ্টা করছেন, যা পোষা প্রাণি পালনের ক্ষেত্রেও প্রভাব ফেলছে।

সংগঠনটির আশঙ্কা, পাউরুটির তাক থেকে সাপ উদ্ধারের এই ঘটনা হয়তো আরও বড় সমস্যারই সামান্য চিত্র। পরিবারের খরচ বাড়তে থাকায় পোষা প্রাণির মালিক ও প্রাণি উদ্ধারকারী সংগঠন—দুই পক্ষের ওপরই চাপ বাড়ছে।

তথ্যসূত্র: সামা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখানে মেয়ে নিয়ে থাকা যাবে না’, ঢাবির হলে শিবির নেতার বিরুদ্

1

মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোর

2

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

3

বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন

4

কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

5

বারবার বিসিবি সভাপতি বদল, যা বললেন কোচ

6

‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’

7

মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে আলোচিত ‘তেলাপোকা পার্টি’

8

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্র

9

প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা, শুরু হলো শুটিং

10

মিশরের মুখোমুখি হওয়ার আগে সুখবর পেল ইরান ফুটবল দল

11

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা

12

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় প্রসিকিউশনের যুক্তি শেষ হচ্ছে

13

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

14

অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী

15

পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজ শরিফের ফোনালাপ, আলোচনা যা নিয়ে

16

ঈদযাত্রায় ভাড়া তিনগুণ, পিকআপেও জায়গা নেই

17

স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

18

এবার তৃষার জন্য যে সিদ্ধান্ত দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

19

সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস, জনমনে কৌতূহল

20