সুনামগঞ্জ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৫ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৪ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

রোববার ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশি পেসার নাহিদ রানার দল পেশোয়ার জালমি। অ্যারন হার্ডির অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন। তবে নাহিদ রানার অবদানও কম ছিল না। ৪ ওভার ১ মেডেন নিয়ে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে ম্যাচশেষে নাহিদ রানাকে বুকে জড়িয়ে ধরেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। দারুণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বাংলাদেশি পেসারের পিঠ চাপড়ে দেন তিনি। 

দলকে ফাইনালে তুলতে পিএসএলের চলতি আসরের সেরা ইকোনমি রেটে দারুণ ভূমিকা রেখেছেন নাহিদ রানা। গতকাল তার প্রত্যেক ডেলিভারিই যেন ২২ গজে আগুন ঝরিয়েছে। এমন পারফরম্যান্সের পর ম্যাচশেষে সেরা খেলোয়াড় হার্ডির প্রশংসাও কুড়িয়েছেন তিনি। নাহিদ রানা দারুণ বোলিংয়ে সুপার পাওয়ার অব দ্য ম্যাচ স্বীকৃতি পেয়েছেন। 

অথচ চার ম্যাচ খেলে নিউজিল্যান্ড সিরিজ খেলতে বাংলাদেশে ফিরে আসা এই পেসারের আর খেলারই কথা ছিল না। ওয়ানডেতে খেলার পর টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দিলেও পিএসএলে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হয়নি। তবে তার দল পেশোয়ার ফাইনালে উঠায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন তিনি।

মূলত দলটির অনুরোধে এ সিদ্ধান্ত নেয় বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার জাভেদ আফ্রিদি নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকেও ধন্যবাদ জানিয়েছেন।

এবারের পিএসএলে নিলাম থেকে ৬০ লাখ রুপিতে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি। ম্যাচশেষে তার অনুভূতি ছিল— ‘আমি এটি সত্যিই উপভোগ করলাম। গত বছর আমি এসেছিলাম কিন্তু খেলিনি। এ বছর আমি এসেছি এবং এটি সত্যিই উপভোগ করেছি। আমি কেবল আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিলাম এবং দলের জন্য এমন পারফর্ম্যান্স করতে চাইছিলাম, যা একটা বড় প্রভাব রাখে। আমি আমার পারফরম্যান্সে সে লক্ষ্যটা ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি, তাই আমি খুশি।’

পেশোয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি নাহিদ রানাকে দলে অন্তর্ভুক্ত করতে কোনো ভুল সিদ্ধান্ত নেননি। তাকে একাদশে রাখার সুফলও পেয়েছেন তিনি। ম্যাচশেষে নাহিদ রানার এভাবেই প্রশংসা করলেন অ্যারন হার্ডি। তিনি বলেন, ‘আমি বলতে চাচ্ছি— সে মাত্র তিন দিন আগে বিমান থেকে নামল এবং আজকেও (৩ মে) দুর্দান্ত গতিতে বল করল। করাচিতে যখন সে ১৫১ কিমি গতিতে বল করছিল, তখন ব্যাটারদের সেটা এক ভয়াবহ অভিজ্ঞতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে।’ 

হার্ডি বলেন, ‘আমি জানি, এক সপ্তাহ পরেই তার টেস্ট ম্যাচ আছে। এটাও জানি যে, বাবর সম্ভবত তার মুখোমুখি হতে চাইবে না। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আমি দেখতে পাচ্ছি, সে বিশ্বের যে কোনো প্রতিযোগিতায় ঘুরে ঘুরে খেলছে; তার মতো মাপের একজন খেলোয়াড়কে সবাই সানন্দে গ্রহণ করবে। আমি তার জন্য খুবই আনন্দিত।’

উল্লেখ্য, পাঁচ ম্যাচে ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়ে এ টুর্নামেন্ট শেষ করেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। ফাইনাল জিতে ৯ বছরের ট্রফি খরা ঘুচিয়েছে পেশোয়ার জালমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুরকে জামায়াত আমির: উনি গুরুতর অপরাধ করেছেন

1

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

2

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচ

3

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে:

4

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আব

5

তুরস্ক যুক্তরাষ্ট্রের এক ‘অসাধারণ’ মিত্র: ট্রাম্প

6

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি

7

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

8

নাইক্ষ্যংছড়িতে অতিবর্ষণে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের শঙ্কা

9

লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

10

রোগীর স্বজনের কাছে টিকার টাকা দাবি, সেই নার্সকে অব্যাহতি

11

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

12

আধুনিক প্রযুক্তির ব্যবহারে আসন্ন এইচএসসি পরীক্ষা নকলমুক্ত কর

13

‘জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, দূর থেকে দেখলে কমেডি’

14

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না

15

শিবির আবারও গুপ্ত-মুনাফেকি রাজনীতি শুরু করেছে: নাছির

16

পর্তুগালের চেয়ে স্পেনের মিডফিল্ড সেরা: রদ্রি

17

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

18

আরব দেশের কিছু মার্কিন ঘাঁটি ইসরাইলে সরানোর পরিকল্পনা পেন্টা

19

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী নিহত

20