সুনামগঞ্জ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পুশইন ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসী

শুক্রবার রাতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমরা গ্রামে বিএসএফের পুশইন ঠেকাতে গ্রামবাসীর সীমান্ত পাহারা।

শেরপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে রাত জেগে পাহারায় বসেছে সীমান্ত গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ঝিনাইগাতী উপজেলার মেঘালয় রাজ্য সীমান্তের গোমরা গ্রামবাসী পৃথক চারটি গ্রুপে ১৫ থেকে ২০ জনের এক একটি দল জিরো পয়েন্টের কাছাকাছি বসে এই পাহারা বসিয়েছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে এই সীমান্ত দিয়ে বিএসএফ চারজনকে পুশইন এর চেষ্টা চালায়। কিন্তু বিজিবি সদস্যরা সেই পুনইন ব্যর্থ করেন। গ্রামবাসীদের ধারণা ভারতের বিএসএফ রাতের আধারে আবারও পুশইন এর চেষ্টা করবে।

গোমরা গ্রামের স্থানীয় যুবদল নেতা আনোয়ার হোসেন জানায়, তাদের কাছে খবর আছে সীমান্তের ওপারে প্রায় ২০০ মানুষকে এনে রেখেছে বিএসএফ। তাদেরকে এই সীমান্ত দিয়ে যেকোনো সময় পুশইন করতে পারে বিএসএফ। তাই তারা দিনব্যাপী এবং রাত জেগে এই সীমান্ত এলাকায় পাহারা বসিয়েছে। তাদের পাশাপাশি স্থানীয় বিজিবি সদস্যরাও সতর্ক রয়েছে বলে তিনি জানায়।

এ বিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবি সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানায়, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বিএসএফের পুশইন ঠেকানো হয়েছে। গ্রামবাসীর মতো আমরাদেরও সতর্ক টহল রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমার

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অ

3

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ আশিক

6

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

7

বাসে চবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ, আটক ১

8

নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন রুনা লায়লা

9

সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস, জনমনে কৌতূহল

10

২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার

11

মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪

12

জ্বালানি খাতের দুষ্টচক্র ভেঙে নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

13

স্বপ্নভঙ্গের পরও ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রত্যয় ভিনিসিয়ুসে

14

মেসির আর্জেন্টিনা খেলবে পাকিস্তানের বিপক্ষে, চলছে জোর আলোচনা

15

ধর্ষণচেষ্টাকারী সেই চালককে আটক করল নারী ফুটবলাররা

16

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

17

এবার তৃষার জন্য যে সিদ্ধান্ত দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

18

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম

19

আজও শাপলা চত্বরের গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন মনসুর, খোঁজ রাখে

20