সুনামগঞ্জ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ইংরেজি | ১৩ শ্রাবণ ১৪৩৩ বাংলা | ১৪ সফর ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৬ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ইরানকে বেজক্যাম্প করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে মেক্সিকো

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইরানের বেজক্যাম্প হিসেবে নিজেদের দেশ ব্যবহারের অনুমোদন দিয়েছে মেক্সিকো। যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ার পর মেক্সিকো সরকার এই সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওয়াশিংটন টুর্নামেন্ট চলাকালে পুরো ইরানি দলকে দেশে অবস্থানের অনুমতি দিতে আগ্রহ দেখায়নি।

এই পরিস্থিতি সামাল দিতে ফিফা সরাসরি মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে। এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাম বলেন, ইরান দলকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো বাস্তব কারণ নেই।

এরই মধ্যে ইরানের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, দলের পূর্বনির্ধারিত বেজক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হচ্ছে। তার মতে, ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ইরানি ফুটবলাররা বিশেষ ফ্লাইটে সরাসরি মেক্সিকোতে পৌঁছাবেন এবং সেখান থেকে ম্যাচ খেলার জন্য যাতায়াত করবেন।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘জি’-তে থাকা ইরান প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে, এরপর শেষ গ্রুপ ম্যাচে খেলবে মিশরের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

1

মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

2

লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা: ফেসবুক পোস্টে বার্তা দিলেন

5

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

6

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

7

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয়

8

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

9

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

10

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

11

তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার তারকাদের সফলতার রহস্য

12

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

13

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

14

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

15

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

16

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে আমির হামজা

17

মাতৃত্ব কোনো লুকোচুরি বা বিতর্কের বিষয় নয়: অপু বিশ্বাস

18

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

19

ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছ

20