সুনামগঞ্জ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৮ ভাদ্র ১৪৩৩ বাংলা | ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান পশ্চিম এশিয়ার সংঘাতে রাশিয়া ও চীন ইরানকে সমর্থন দিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে এই দুই দেশ যদি ইরানের পক্ষে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে তা তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে বলে সতর্ক করেন তিনি। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে শি তাকে আশ্বস্ত করেছেন যে, চীন বা কোনো চীনা কোম্পানি কোনোভাবেই ইরানকে অস্ত্র দেবে না বা বিক্রি করবে না।

ট্রাম্প আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে জানিয়েছেন, রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না। ট্রাম্পের ভাষায়, পুতিন জানেন যে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে নয়, ন্যাটোভুক্ত দেশগুলোর মাধ্যমে সহায়তা দেয়।

তার দাবি, রাশিয়া ও চীন—দুই দেশই বর্তমানে ইরানকে সমর্থন করার ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে না। তবে তারা যদি ভবিষ্যতে এতে জড়িয়ে পড়ে, তাহলে সেটি তাদের নিজেদের জন্যই ক্ষতিকর হবে।

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি জানি না তারা ইরানকে সহায়তা করছে কি না। তবে আমি মনে করি, আমি তাদের বিশ্বাস করি।’

তবে ট্রাম্পের এই মন্তব্যের পুরোপুরি উলটো অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। চলতি সপ্তাহে সিনেটে এক শুনানিতে তিনি বলেন, রাশিয়া ও চীন বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে, যদিও কী ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতের শুরুতে উপসাগরীয় অঞ্চলে সিআইএর লক্ষ্যবস্তুতে ইরানের হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে, রাশিয়া ইরানকে লক্ষ্য নির্ধারণসংক্রান্ত তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়েছিল কি না। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন।

এদিকে, ইরানকে অস্ত্র অর্জনে সহায়তার অভিযোগে রাশিয়া ও চীনের কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে দ্য হিল জানায়, গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার দাবি ছিল, রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছিল, যাতে তারা মার্কিন সেনাদের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করতে পারে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা

1

তুরস্ক যুক্তরাষ্ট্রের এক ‘অসাধারণ’ মিত্র: ট্রাম্প

2

যেসব কারণে থমকে আছে ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি চুক্তি

3

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

4

বগুড়া হবে দেশের এভিয়েশন হাব: বিমানমন্ত্রী

5

শরীয়তপুরে তেলের ঘাটতি: ব্যাহত সেচ, পাম্প ঘেরাও করে কৃষকদের ব

6

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্র

7

ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈত

8

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

9

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচ

10

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

11

পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

12

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন

13

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

14

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

15

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয় সরকার

16

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস

17

শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমার

18

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

19

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

20