সুনামগঞ্জ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৫ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মিলছে না মুক্তি

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ফাইল ছবি

হত্যাচেষ্টা, ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা পৃথক দুই মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে ইতোপূর্বে জারি করা রুল নিষ্পত্তি করে আদালত এই সিদ্ধান্ত জানান।

আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। 

মামলার বিবরণী থেকে জানা যায়, হত্যাচেষ্টা এবং ভাঙচুরসহ সরকারি কাজে বাধার অভিযোগে করা পৃথক দুই মামলায় গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন। সেই রুলের ওপর গত ২৬ জুলাই শুনানি শেষে আদালত আজকের দিনটি রায়ের জন্য ধার্য করেছিলেন। আজ আদালত রুলটি ‘অ্যাবসলিউট’ (যথাযথ) ঘোষণা করায় ওই দুই মামলায় তার জামিন নিশ্চিত হয়। 

রায়ের পর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মূলত ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলমান। এছাড়া রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তার জামিন বর্তমানে স্থগিত রয়েছে। বাকি চারটি মামলার মধ্যে আজ দুটিতে তিনি জামিন পেলেন। অবশিষ্ট দুই মামলায় জামিন প্রশ্নে রুল শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন তৎকালীন চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। যদিও পরবর্তীতে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয় চিন্ময় দাসকে। 

পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রামে তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এ ছাড়াও ওই দিনের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলার ঘটনায় আরও চারটি পৃথক মামলা করা হয়। এরপর থেকেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড়

1

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআ

2

তুরস্ক যুক্তরাষ্ট্রের এক ‘অসাধারণ’ মিত্র: ট্রাম্প

3

শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমার

4

জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস

5

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

6

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আর নেই

7

আপনারা কি একাই দেশ চালাবেন, প্রশ্ন এ টি এম আজহারের

8

তিন প্রতিবন্ধী ব‌্যক্তিকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

9

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

10

আজ মিথিলার জন্মদিন

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব

13

নির্বাচনে জিতে চমক দেখালেন বিজয়ের গাড়িচালকের ছেলেও

14

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন

15

কুতুবদিয়া-পেকুয়ায় পানিবন্দি মানুষের মিলছে না শুকনো খাবার

16

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে:

17

এমপি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা

18

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘নিরপেক্ষতা ভঙ্গের’ অভিযোগ, পাত্তাই দিল

19

যে কারণে থালাপতিকে প্রশংসায় ভাসালেন সুপারস্টার রাম চরণ

20