সুনামগঞ্জ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৫ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

বুধবার (১৯ আগস্ট) বিকালে চাঁদপুর শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার কথা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘অশালীন বক্তব্য’ করেছেন এমন অভিযোগ তুলে এ ঘোষণা দেওয়া হয়। 

সলিম উল্লাহ সেলিম বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যে ধরনের বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরা এর প্রতিবাদ জানাই এবং তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করছি।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে শালীনতা ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত। ব্যক্তিগত আক্রমণ বা অশালীন বক্তব্য পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সমালোচনার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীকেও প্রত্যাখ্যানের আহ্বান জানান। তারা বলেন, দেশের রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত, এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

1

বিতর্কিত উদযাপন করে ফাইনালের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টি

2

মেসির আর্জেন্টিনা খেলবে পাকিস্তানের বিপক্ষে, চলছে জোর আলোচনা

3

যে কারণে থালাপতিকে প্রশংসায় ভাসালেন সুপারস্টার রাম চরণ

4

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

5

হামলায় নিহত মা ও তিন মেয়ের দাফন

6

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

7

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স

8

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

9

আগাম ধানে ব্যস্ততা শুরু

10

মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান

11

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

12

পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার

13

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

14

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদাল

15

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

16

প্রশ্ন ফাঁস নিয়ে এনসিপির বিবৃতি, যা বললেন শিক্ষামন্ত্রী

17

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

18

রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী

19

দুই পায়ে গুলি করে যুবককে আমবাগানে ফেলে গেল দুর্বৃত্তরা

20