সুনামগঞ্জ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৬ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও ‌‘কঠোর ও ভয়াবহ’, যা শুধু আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এর বাইরে পর্যন্ত বিস্তৃত হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।

মঙ্গলবার (২৬ মে) ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেকারচি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আলজাজিরার।

ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্যে শেকারচি বলেন, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পালটা হামলা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে। 

তিনি সতর্ক করে বলেন, সেই প্রতিক্রিয়া হবে আরও বিস্তৃত এবং আঞ্চলিক সীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম।

এর আগে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ওয়াশিংটনের দাবি, ‘আত্মরক্ষা’ এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

1

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

2

সহকর্মীকে চড় মেরে দীর্ঘদিন পর অনুতপ্ত রিমা খান

3

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

4

হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু

5

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

6

চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

7

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

8

ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘট

9

আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি

10

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

11

গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান

12

আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

13

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

14

এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

15

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

16

বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড়

17

যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান

18

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

19

মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়: ফারিণ

20