সুনামগঞ্জ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ইংরেজি | ১৩ শ্রাবণ ১৪৩৩ বাংলা | ১৪ সফর ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পাহাড়ধসের শঙ্কায় বিদ্যালয় ও কলেজের ভবন

ছবি: সংগৃহীত

ভবনের গোড়ায় মাত্র দুই হাত মাটি অবশিষ্ট আছে বান্দরবানের চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা ভবনের। আশপাশের বাউন্ডারি দেয়াল ও মাটি আগেই ধসে পড়ে প্রায় ৩০ ফুট নিচে নেমে গেছে। 

কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কার মুখে আছে ভবনটি। ১৩ বছর আগে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। 

শুক্রবার (১০ জুলাই) সরেজমিনে দেখা যায়, ভবনের গোড়াতে মাত্র দুই হাতের মতো মাটি অবশিষ্ট রয়েছে। বাকি মাটিগুলো সব পাহাড়ধসে বাউন্ডারি ওয়ালসহ প্রায় ৩০ ফুট নিচে নেমে গেছে। যার কারণে ৪ তলা ভবনটি অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। 

অন্যদিকে ভবনের নিচে রয়েছে অসংখ্য বাড়িঘর। এ ভবন ধসে পড়লে একদিকে যেমন সরকারি ক্ষতি হবে এবং কলেজের শিক্ষক শিক্ষার্থীদের প্রাণহানি ও  শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। এমনকি পাহাড়ের নিচে থাকা পরিবারগুলোর প্রাণহানিরও সম্ভাবনা রয়েছে।

স্থানীয় বাসিন্দা সৈয়দ তৌহিদুর রহমান বলেন, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সন্তানদের যদি এখানে পাঠদান করানো হয়, যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। ঝুঁকির মধ্যে সন্তানকে কলেজে পাঠাব কিনা চিন্তায় রয়েছি।

কলেজের অধ্যক্ষ আবু হানিফ জানান, বিগত অর্থ বছরে আমরা জেলা পরিষদে আবেদন করে ৫০ লাখ টাকা বাজেটের একটা গাইড ওয়ালের আবেদন করেছিলাম। জেলা পরিষদের প্রকৌশলী এসে দেখেও গিয়েছিল। কিন্তু অজানা কারনে সেটি আর হয়নি। তবে ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের বর্তমানে অন্যভবনে সরিয়ে নিয়ে পাঠদান করানো হচ্ছে।

আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মহরম বলেন, প্রায় এক হাজার শিক্ষার্থীর একটা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে বোর্ড পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন বলেন, অধ্যক্ষ আমাকে ফোন করেছিলেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপাতত নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাশ না নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

1

নাহিদের তাণ্ডবে অল্পেতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

2

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

3

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

4

গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

5

৪৮০০ মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার দাবি শুভেন্দুর

6

পাহাড়ধসের শঙ্কায় বিদ্যালয় ও কলেজের ভবন

7

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ‘খুব সম্ভবত’ ইসলামাবাদে

8

স্পেনকে ফ্রান্সের ভয় পাওয়া উচিত: ইয়ামাল

9

সদরপুরে ঈদ জামাত অনুষ্ঠিত

10

কথা বললেই জামিন আটকে যাচ্ছে, আদালতে দাবি মডেল মিষ্টি সুবাসের

11

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার, দাবি নাহিদ ইসলামের

12

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? জামায়াত এম

15

শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

16

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ধৈর্য ধরতে হবে: প্রতি

17

সারজিসকে সতর্কবার্তা নীলার

18

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

19

দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপি

20