সুনামগঞ্জ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৫ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বেনজীরকে ফেরাতে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী পুলিশ লাইন্সের সম্মেলন কেন্দ্রের সামনে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইন সহায়তা প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। 

এ সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

রোববার (২ আগস্ট) বিকালে রাজশাহী পুলিশ লাইন্সের সম্মেলন কেন্দ্রের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে সম্প্রতি শর্তসাপেক্ষে জামিন লাভ করেছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা বর্তমানে তার জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের  চেষ্টা করছি। জামিন লাভের সত্যায়িত অনুলিপি আমাদের হাতে পৌঁছানোর পর পরবর্তী প্রক্রিয়ায় আমরা যাব। 

পলাতক এই সাবেক পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার জামিন ’আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে ইতোমধ্যে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে কাজ শুরু করেছে। আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে খুব দ্রুতই তাকে দেশে ফেরত আনা যাবে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান আছে বলেও জানান তিনি।  

এর আগে রোববার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। 

এদিকে সকালে মন্ত্রী বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের গণহত্যা আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ: এহসান মাহ

1

ঈদে নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

2

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

3

জ্বালানি খাতের দুষ্টচক্র ভেঙে নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

4

১০ টাকার জন্য চাচিকে খুন

5

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

6

নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন রুনা লায়লা

7

স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা

8

১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

11

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

12

খাল খননের চেয়ে হামে আক্রান্ত শিশুদের জীবন জরুরী

13

২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার

14

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

15

পাহাড়ধসের শঙ্কায় বিদ্যালয় ও কলেজের ভবন

16

আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

17

দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

18

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি

19

ফজলুরকে জামায়াত আমির: উনি গুরুতর অপরাধ করেছেন

20