সুনামগঞ্জ বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ইংরেজি | ১৪ শ্রাবণ ১৪৩৩ বাংলা | ১৫ সফর ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৭ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে দিনদুপুরে লোকমান (৪৫) নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

রোববার (৭ জুন) বিকাল ৩টার পর এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী লোকমান আহত হন।

প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে- আহত লোকমান একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ও রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা। তিনি মতিঝিল শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি আরও জানান, লোকমানের হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুইটি গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুলির দুইটি খোসা উদ্ধার করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার ও প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি ৩টি মোটরসাইকেলে করে ওই ব্যাংকটির মতিঝিল করপোরেট শাখার সামনে আসে এবং পরিকল্পিতভাবে ভিকটিমকে টার্গেট করে হামলা চালায়। এটি একটি পূর্বপরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাইয়ের ঘটনা।

গোয়েন্দাদের ধারণা, ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই দুর্বৃত্ত চক্রের কাছে থাকতে পারে— এ ধরনের তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একাধিক গোয়েন্দা টিম কাজ করছে।

তারা আরও সন্দেহ করছেন, হামলাকারীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং আগে থেকেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ভিকটিমের গতিবিধি অনুসরণ করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে, সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরু

1

‘পটাকা’র পর ঈদে নতুন গানে ফিরছেন ফারিয়া

2

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

3

কাউন্টারে হামলা-মারধর, নওগাঁ থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচ

4

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ও

5

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে

6

দ্বিতীয় দফার আগে প্রচারণায় জমজমাট পশ্চিমবঙ্গ, মুখোমুখি হেভিও

7

আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি

8

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকা

9

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

10

লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম

11

কারিগরিতে ৮ হাজারের বেশি পদ শূন্য: সংসদে শিক্ষামন্ত্রী

12

কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

13

৪৮০০ মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার দাবি শুভেন্দুর

14

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

15

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে

16

স্বপ্নভঙ্গের পরও ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রত্যয় ভিনিসিয়ুসে

17

ঘরের সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, রক্তমাখা অবস্থায় আ

18

বিশ্বকাপ অনিশ্চিত আরও এক ব্রাজিলিয়ানের

19

মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

20