সুনামগঞ্জ রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ইংরেজি | ১৭ কার্তিক ১৪৩৩ বাংলা | ২১ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘পদত্যাগ’ নিয়ে আলোচনার মধ্যে এবার বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবশেষে ‘অপসারণ’ হচ্ছেন, এটা সুসংবাদ।

পোস্টে তিনি লেখেন, ‘রাষ্ট্রপতির বিষয়টি অনেক আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। সময়মতো উদ্যোগ নেওয়া হলে আজ এত আলোচনা-সমালোচনার অবকাশ থাকত না। অবশেষে ‘অপসারণ’ হচ্ছেন, এটা সুসংবাদ।’ 

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংবিধান অনুযায়ী, তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। সেই সময় ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরবর্তী সময়ে সংসদ বিলুপ্ত, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের চেয়ে স্পেনের মিডফিল্ড সেরা: রদ্রি

1

সরকার বদলায়, ডিসি-এসপি বদলায়, একই চাটুকাররা সুবিধা পায়।

2

মা হারালেন সংগীতশিল্পী হাসান

3

ইরানের কাছে পালটা ক্ষতিপূরণ চান ট্রাম্প

4

২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার

5

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা করে সমালোচনার মুখে ফিফ

6

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

7

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

8

১০২ রানে অলআউট বাংলাদেশ

9

আগাম ধানে ব্যস্ততা শুরু

10

সুখবর পেলেন শান্ত-নাহিদরা

11

চীনে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প

12

সারজিসকে সতর্কবার্তা নীলার

13

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২

14

ফরিদপুর কারাগারে এক হাজতির মৃত্যু

15

হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না: জামায়াত আম

16

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অ

17

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

18

বিমান মন্ত্রণালয়ের পর খাদ্যের দায়িত্বে রিতা, স্বচ্ছতা ও নিষ্

19

মেকআপ ছাড়াই বেশি স্বাচ্ছন্দবোধ করেন ফারিণ

20