সুনামগঞ্জ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

চাপ ও বিতর্কের মধ্যেও ফিফা নির্বাচনে লড়বেন ইনফান্তিনো

বিতর্ক, সমালোচনা এবং পদত্যাগের দাবির মধ্যেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছেন না জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব পেতে আবারও প্রার্থী হবেন তিনি। রোববার ফিফার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিফার ওই কর্মকর্তা জানান, চলতি বছরের এপ্রিলে ইনফান্তিনো নিজেই ঘোষণা দিয়েছিলেন যে ২০২৭ সালের নির্বাচনে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই সিদ্ধান্তে এখনো কোনো পরিবর্তন আসেনি।

ওই মুখপাত্রের ভাষায়, ‘অবশ্যই, কিছুই পরিবর্তন হয়নি। মি. ইনফান্তিনো নির্বাচনে দাঁড়াবেন।’

তবে সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতিকে ঘিরে বিতর্ক ও চাপ দুটোই বেড়েছে। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় সংস্থাটির ২০ শতাংশ অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে গত জুলাইয়ে সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।

এরপর ইউরোপের ইউয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের কনকাকাফ থেকে ইনফান্তিনোর পদত্যাগের দাবিও সামনে আসে। তবে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলো এখনো তার প্রতি সমর্থন বজায় রেখেছে।

শনিবার পোল্যান্ডে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সময় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইনফান্তিনোকে প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি ফিফা সভাপতি।

তিনি বলেন, ‘অনেক কিছু বলার আছে। তবে সেটা বলার জন্য সঠিক জায়গা ও সঠিক সময় আছে।’

২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপক্ষে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেননি। ফলে তাকে ঘিরে বিরোধিতা ও সমালোচনা বাড়লেও নির্বাচনী দৌড়ে এই মুহূর্তে তার কোনো ঘোষিত প্রতিদ্বন্দ্বী নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপি

1

মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি

2

ঈদে নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

3

লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

4

‘ফুয়েল পাশ’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায়

5

প্রাথমিক শিক্ষার্থীদের ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতর

6

আর্জেন্টাইন ডিফেন্ডারের মাও বিশ্বাস করতেন বিশ্বকাপ ফাইনালে ষ

7

গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানম

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

10

প্রধানমন্ত্রী বরাবর এবি পার্টি চেয়ারম্যান মঞ্জুর চিঠি

11

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

12

পশ্চিমবঙ্গে ধর্মান্তর বিরোধী কঠোর আইন চালু করা হবে: শুভেন্দু

13

যেভাবে সীমান্ত দিয়ে চোরাচালান হয় ভারতীয় গরু মহিষ

14

নেইমারকে কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের

15

চাপ ও বিতর্কের মধ্যেও ফিফা নির্বাচনে লড়বেন ইনফান্তিনো

16

ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারলে বোলারদের আক্ষেপ হয়?

17

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

18

১২ বছরের ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষ

19

রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালককে হত্যা

20