সুনামগঞ্জ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৬ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১১ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

শান্ত-মুমিনুলের জুটিতে স্বস্তি বাংলাদেশ শিবিরে

ছবি: সংগৃহীত

আবারও সেই প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। দুই ওপেনার অল্প রানে ফিরে গেলেন। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুলের ব্যাটে বাংলাদেশ কিছুটা স্বস্তিতে ফিরল। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও একই দৃশ্যের অবতারণা ঘটল। মধ্যাহ্ন বিরতিতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান। 

প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। এখন সব মিলিয়ে বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে। এই সেশনে ১৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে বাংলাদেশ।

দিনের শুরুটা মোটেও ভালো যায়নি। মাত্র ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান আব্বাসের বলে এলবিডব্লিউ হন ৫ রান করে। এরপর সাদমান ইসলাম হাসান আলীর বলে সামনে পা বাড়িয়ে খেলতে গেলে বল ব্যাট ছুঁয়ে গালিতে থাকা সৌদ শাকিলের হাতে যায়। ২২ বলে ১০ রান করে ফেরেন সাদমান।

দুই উইকেট পড়ার পর মাঠে নামেন মুমিনুল হক ও নাজমুল হোসেন। এই দুজন প্রথম ইনিংসেও ৩১ রানে দুই উইকেট পড়ার পর ১৭০ রানের জুটি গড়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও তারা একই কাজ করেছেন। লাঞ্চ পর্যন্ত দুজন অবিচ্ছিন্নভাবে ৭০ রান যোগ করেছেন। মুমিনুল ৮২ বলে ৩৭ ও নাজমুল ৫৭ বলে ৩৪ রানে অপরাজিত আছেন।

এখন সবার মনে প্রশ্ন, পাকিস্তানকে কত রানের লক্ষ্য দিলে নিরাপদ থাকবে বাংলাদেশ? মেহেদী হাসান মিরাজ আগেই তিন শ রানের কথা বলেছিলেন। পরিসংখ্যানও সেই ইঙ্গিত দেয়। মিরপুরে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি এখন পর্যন্ত কেউ তাড়া করতে পারেনি। ২০১০ সালে ওই রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। সর্বশেষ তিন টেস্টে এই মাঠে চতুর্থ ইনিংসে আয়ারল্যান্ড ১৩৮, নিউজিল্যান্ড ১৩৯ ও দক্ষিণ আফ্রিকা ১০৯ রান করে জয় পেয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলি

1

রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ

2

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

3

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

4

মাতৃত্ব কোনো লুকোচুরি বা বিতর্কের বিষয় নয়: অপু বিশ্বাস

5

নাসিরনগরে পানিতে জমির সব ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

6

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

7

গলায় ছুরি ধরে ভুট্টাখেতে নিয়ে শিশুকে ধর্ষণ, ৩ সহযোগী গ্রেফতা

8

ঈদযাত্রায় ভাড়া তিনগুণ, পিকআপেও জায়গা নেই

9

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

10

খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩

11

আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন, বিজেপিকে রূপাঞ্জনা

12

আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান

13

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম

14

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

15

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

16

রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০

17

কারিগরিতে ৮ হাজারের বেশি পদ শূন্য: সংসদে শিক্ষামন্ত্রী

18

মিকেল মেরিনো, স্পেনের নির্ভরতার আরেক নাম

19

বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

20