সুনামগঞ্জ শনিবার, ২৭ জুন, ২০২৬ ইংরেজি | ১৩ আষাঢ় ১৪৩৩ বাংলা
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

হাসনাত ও মোশাররফ করিমকে সমর্থন জানিয়ে তাসনিম জারার ফেসবুক পোস্ট

ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

দেশের বাইরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি বেশ অপ্রীতিকর ঘটনার স্বীকার হয়েছেন। 

তারই প্রেক্ষিতে এবার এই দুজনের প্রতি নিজের সমর্থন ও তাদের পাশে থাকার কথা জানিয়েছেন রাজনীতিক ও চিকিৎসক ডা. তাসনিম জারা। মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান। 

ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘বিদেশে যারা হামলা, ডিম নিক্ষেপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কেবল নিজেদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।’ 

তিনি আরও লেখেন, ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি। জনগণের অধিকারের পক্ষে অবস্থানের কারণে তাদের উভয়ের প্রতি শ্রদ্ধা।’ 

উল্লেখ্য, সম্প্রতি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে ঘিরে সোমবার (১৫ জুন) পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এদিন বিকাল থেকে এনসিপি ও আওয়ামী লীগ সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। 

অন্যদিকে সোমবার (১৫ জুন) ভারতের কলকাতায় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

1

বারবার বিসিবি সভাপতি বদল, যা বললেন কোচ

2

সাজা স্থগিতের আবেদন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির

3

ঈদযাত্রায় ভাড়া তিনগুণ, পিকআপেও জায়গা নেই

4

সাকিব-মাশরাফিকে ইশরাকের পরামর্শ

5

দেশে প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলি

6

যে কারণে থালাপতিকে প্রশংসায় ভাসালেন সুপারস্টার রাম চরণ

7

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করে

8

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচ

9

দশ বিশ্বকাপের পথিক: তপন চৌধুরীর চোখে ফুটবলের পৃথিবী

10

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

11

পশ্চিমবঙ্গে ধর্মান্তর বিরোধী কঠোর আইন চালু করা হবে: শুভেন্দু

12

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

13

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদাল

14

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

15

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

16

মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে আলোচিত ‘তেলাপোকা পার্টি’

17

বিপিএলে ফিক্সিংকাণ্ডে শাস্তির মুখে ৫ ক্রিকেটার

18

লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

19

দিল্লিতে পাঁচতলা ভবনধস, শতাধিক আটকেপড়ার আশঙ্কা

20