সুনামগঞ্জ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৮ ভাদ্র ১৪৩৩ বাংলা | ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে ইয়াবাসহ গ্রেফতার

গ্রেফতার ডা. ইসমাঈল আল রাজিব। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের সময় ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাকে রায়পুরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। প্রায় নয় মাস আগে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্তির অভিযোগ থাকলেও তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরত ছিলেন। এ কারণে অতীতেও তার অপসারণের দাবি উঠেছিল। তবে সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের স্টাফদের মাধ্যমে জেনেছি, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছেন। অভিযোগের সত্যতা পুলিশের তদন্তে নিশ্চিত হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরপুরে ঈদ জামাত অনুষ্ঠিত

1

পুশইন ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসী

2

বিশ্বকাপ অনিশ্চিত আরও এক ব্রাজিলিয়ানের

3

জুলাই নিয়ে নিলোফার মনির বক্তব্যের কড়া সমালোচনায় ছাত্রদল সভাপ

4

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

5

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

6

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

7

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য

8

তোর রক্ত দিয়ে গোসল করব’ বলার পর বড়ভাইকে হত্যা করলেন ছোটভাই

9

সারজিসকে সতর্কবার্তা নীলার

10

ফজলুরকে জামায়াত আমির: উনি গুরুতর অপরাধ করেছেন

11

গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন

12

সরকারের সঙ্গে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে সিজেপি

13

কেন রেজাইয়ের নিয়োগ ইরানের নিরাপত্তা নীতির জন্য গুরুত্বপূর্ণ?

14

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে আপত্তি, ব্যাখ্যা দি

15

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব ঢাকা বিশ্বব

16

নাহিদের তাণ্ডবে অল্পেতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

17

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

18

ফের সন্ধ্যা ৭টায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

19

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

20