সুনামগঞ্জ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৮ ভাদ্র ১৪৩৩ বাংলা | ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৫ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা, পুলিশের বিরুদ্ধে ‘বাজে’ আচরণের অভিযোগ

মুক্তির পর ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে তারেক রেজা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ঝিনাইদহে মারামারির ঘটনায় ছাত্রদলের করা মামলায় গ্রেফতার হওয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রেজার জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

একই মামলায় গ্রেফতার হওয়া যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় তারেক রেজাকে ঝিনাইদহ শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতেই তাকে আদালতে হাজির করে জেলা কারাগারে পাঠানো হয়। একই সময় ডিবি পুলিশের হাতে যশোর থেকে আটক যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকেও আদালতে হাজির করা হয় এবং তাকেও কারাগারে পাঠানো হয়।

কারাগার থেকে মুক্তির পর সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে তারেক রেজা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, রোববার বিকাল ৫টার পরও অয়নকে আদালতে হাজির না করায় এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পরিপন্থি। এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করতে গেলে পুলিশ আমাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, আমাদের আইনজীবী ইসমাইল ভাই ছিলেন। কিন্তু উনাকে সময় দেওয়া হয়নি। রাতে আমাকে আদালতে আনা হলে বলা হয় আমার কোনো আইনজীবী আসেননি।  অথচ উনাকে বেল পিটিশনের জন্য জানানো হয়েছিল।

তারেক রেজা অভিযোগ করেন, তাকে ভুল তথ্য দিয়ে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে অবমাননাকর আচরণ করা হয়েছে। তিনি দাবি করেন, গ্রেফতারের সময় তার ফোন কেড়ে নেওয়া হয় এবং অশোভন ভাষায় ‘ওঠ, গাড়িতে ওঠ’ বলা হয়। এছাড়া তাকে গাড়িতে তোলার সময়ও জোরপূর্বক আচরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশছোঁয়া স্পর্শ স্পর্শিয়ার

1

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানম

2

চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধ ময়দানে ৩০ বাংলাদেশি

3

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্র

4

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

5

বাংলাদেশের ফিল্ডিংকে বিশ্বের তিন নম্বর বললেন ফিল্ডিং কোচ

6

‘জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, দূর থেকে দেখলে কমেডি’

7

পাটওয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি জামায়াত এমপি ও শিবির সভাপতি

8

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী নিহত

9

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

10

শাকিব চান ছেলে জয় নায়ক হবে, কি বলছেন অপু বিশ্বাস

11

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

12

আবারও নতুন মিশন নিয়ে হলিউডে ফিরছেন প্রিয়াংকা চোপড়া

13

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদম

14

এমপি গাজী নজরুল এখন কোথায়?

15

প্রশ্ন ফাঁস নিয়ে এনসিপির বিবৃতি, যা বললেন শিক্ষামন্ত্রী

16

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি

17

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

20