সুনামগঞ্জ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৬ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২১ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে দেওয়া বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছে জাতীয় সংসদ।

একই সঙ্গে সেই সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার প্রসঙ্গে যে একটি শব্দ ব্যবহার করেছিলেন সেটিও এক্সপাঞ্জ করা হয়েছে।

রোববার বিকালে বাজেট অধিবেশন শুরুর পর এ নিয়ে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি এসময় বলেন, ‘গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দুয়েকটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্নপক্ষ সমর্থন করার সুযোগ নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি’।

স্পিকার বলেন, ‘সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি সেখানে উল্লেখ করেছিলাম কোনও ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় সম্পর্কিত সেই বক্তব্যও এক্সপাঞ্জ করা হলো’।

তিনি বলেন, ‘ভবিষ্যতে আপনারা সবাই সচেতন থাকবেন। যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ট করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোন বিরূপ মন্তব্য আপনারা করবেন না এটাই আশা করি’।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকের প্রসঙ্গ টানেন বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। 

তিনি বলেন, ‘মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। বাজেট নিয়ে তিনি সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন। কিন্তু তিনি যে গাজীপুরে নারীসহ ধরা পড়লেন মুতা বিয়ের নামে, সেটা আসলে কী ছিল, আমি জানি না।’ এ সময় তিনি স্পিকারের কাছে মুতা বিয়ে কী, সে সম্পর্কেও জানতে চান।

আবু আশফাকের বক্তব্য শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অপ্রাসঙ্গিক কোনও বিষয় বক্তব্যে না আনাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নেই, তার সম্পর্কে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়।’

মামুনুল হকের বিষয়টি নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে বিএনপির ওই সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বিএনপির ওই সদস্যের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।

পরে সংসদের চিফ হুইপ নূরুল ইসলামও অসংসদীয় বিষয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার অনুরোধ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোয় আনতে হবে: তথ

1

মিশরের মুখোমুখি হওয়ার আগে সুখবর পেল ইরান ফুটবল দল

2

সীমান্তে রক্তপাত বন্ধ হবে কবে, জানতে চান রিজভী

3

কেন রেজাইয়ের নিয়োগ ইরানের নিরাপত্তা নীতির জন্য গুরুত্বপূর্ণ?

4

১০ টাকার জন্য চাচিকে খুন

5

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন:

6

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

7

সদরপুরে ঈদ জামাত অনুষ্ঠিত

8

তিন প্রতিবন্ধী ব‌্যক্তিকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

9

ঝড়ে আম কুড়াতে গিয়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

10

জ্বালানি খাতের দুষ্টচক্র ভেঙে নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

11

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও কর

12

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

13

চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

14

জ্বালানির সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম তেলসংকট তৈরি হচ্ছে

15

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে আমির হামজা

16

ব্রাজিলের বিদায় নিয়ে আবেগঘন পোস্ট তটিনীর, যা বললেন ভক্তরা

17

মধ্যবিত্তদের বিদেশে বিয়ে করা এড়াতে বললেন মোদি

18

আরব দেশের কিছু মার্কিন ঘাঁটি ইসরাইলে সরানোর পরিকল্পনা পেন্টা

19

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকা

20