সুনামগঞ্জ বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ইংরেজি | ১৪ শ্রাবণ ১৪৩৩ বাংলা | ১৫ সফর ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো: রফিকুল ইসলাম নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবাকে হাসপাতালে দেখতে যান।

নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। 

জানা যায়, তিনি হঠাৎ শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। হৃদরোগজনিত সমস্যার সন্দেহে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের অধীনে পর্যবেক্ষণে আছেন।   

হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো: রফিকুল ইসলাম দ্রুত রামিসার বাবা হান্নান মোল্লাকে দেখতে যা

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো: রফিকুল ইসলাম হাসপাতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য নেন।  

এ সময় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন এবং রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।     

প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে পটাশিয়ামের ঘাটতি সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে এবং তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহে (ভাইরাল পেরিকার্ডাইটিস) আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।  

বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল থাকলেও, চিকিৎসকরা আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানাবে বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ফের বাড়ল জ্বালানি তেলর দাম, লিটার কত?

1

সরকারের সঙ্গে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে সিজেপি

2

আবহাওয়া অফিসের সতর্কবার্তা

3

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ধৈর্য ধরতে হবে: প্রতি

4

পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব

5

মানিকগঞ্জে এক রাতে তিন হত্যা

6

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রামেক হাসপাতালে রোগীদের ভোগা

7

বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি

8

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ন

9

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

10

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম

11

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

12

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির

13

রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে শুভশ্রী

14

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন

15

চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধ ময়দানে ৩০ বাংলাদেশি

16

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

17

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

18

সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট

19

রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

20