সুনামগঞ্জ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৮ ভাদ্র ১৪৩৩ বাংলা | ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মুজিব সংবিধানের পাহারাদার হবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বক্তব্য রাখছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ মুজিব ভারতের প্রেসক্রিপশনে দিল্লির দাদাবাবুদের খুশি করার জন্য সংবিধান বানিয়েছিলেন। যে সংবিধানের কারণে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছিল, যে সংবিধানের জন্য অসংখ্য তরুণ যোদ্ধার জেলের প্রকোষ্ঠে জীবন চলে গিয়েছিল, সেই সংবিধানকে আমরা সংশোধন করে একটি নতুন সোনার বাংলাদেশ গড়ব। তাই সরকারকে বলব, মুজিব সংবিধানের পাহারাদার হবেন না, জনগণের সংবিধানের পাহারাদার হোন।

বুধবার (১৫ জুলাই) রাতে জেলা এনসিপির উদ্যোগে জয়পুরহাটে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে জয়পুরহাটে বের হওয়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে শহরের প্রাণকেন্দ্র শহিদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে মাদকসহ যারা আটক হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার সুস্পষ্ট ব্যাখ্যা চান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, জনগণের দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গেলে আমাদের অবাঞ্ছিত করা হচ্ছে, কেউ ডিম নিয়ে, কেউ ইট পাটকেল নিয়ে রেডি হচ্ছে, কোথাও বৈদ্যুতিক তার কেটে দেওয়া হচ্ছে। আজকে তারা আমাদের প্রতিহত করতে চায়। 

আগামী স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করা হলে সবাইকে লাঠি হাতে প্রস্তুত থাকতে বলেন তিনি।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবিরের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম ইসমাইল হোসেন হাদি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

1

খামেনির জানাজায় শোকের আবহে যে রাজনৈতিক ও ধর্মীয় বার্তা দিচ্ছ

2

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

3

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট

4

রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০

5

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

6

মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়: ফারিণ

7

১০ টাকার জন্য চাচিকে খুন

8

শরীয়তপুরে তেলের ঘাটতি: ব্যাহত সেচ, পাম্প ঘেরাও করে কৃষকদের ব

9

প্রথমবারের মতো বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

10

ইরানই যুদ্ধে জয়ী বলে মত অধিকাংশ ইসরাইলির

11

জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস

12

কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

13

মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

14

আড়াই হাজার পাসেও গোল নেই স্পেনের, অপেক্ষা ফুরাচ্ছে না সালাহদ

15

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

16

বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি

17

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

18

এবার তৃষার জন্য যে সিদ্ধান্ত দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

19

পারাবত এক্সপ্রেস থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

20