সুনামগঞ্জ বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ইংরেজি | ১৪ শ্রাবণ ১৪৩৩ বাংলা | ১৫ সফর ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৩১ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

শাকিব চান ছেলে জয় নায়ক হবে, কি বলছেন অপু বিশ্বাস

অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। সংগৃহীত ছবি

২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় আব্রাম খান জয়ের। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন এ তারকা জুটি। এরপর হঠাৎ করে একদিন টেলিভিশন লাইভে সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে সন্তান জয়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। 

সব বাবা-মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভেবে থাকেন। সন্তান নিয়ে ভাবেন না এমন বাবা-মা নেই। শাকিব খান-অপু বিশ্বাসও এর ব্যতিক্রম নন। সন্তান দেখভালের পাশাপাশি সন্তানের ভবিষ্যৎ নিয়েও তারাা ভাবেন। 

অভিনেতা শাকিব খান চান তার বড় ছেলে তার মতো আব্রাম খান জয়ও নায়ক হোক। তবে এ বিষয়ে তার মায়ের অমত রয়েছে। মা অপু বিশ্বাস চান না তার সন্তান নায়ক হোক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন অভিনেত্রী। 

আব্রাম খান জয়ের বাবা-মা ছেলেকে কোন ক্যারিয়ারে দেখতে চান?— এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘বাবা (শাকিব খান) বরাবর নায়ক-ই চায়।’ তিনি বলেন, আমি ছেলেকে একদমই নায়ক দেখতে চাই না। 

অভিনেত্রী বলেন, আমি অনেক জায়গায় বলেছি। আবারও বলতে চাই— আমার মা চেয়েছিলেন জয় যেন ডাক্তার হয়। এটা আমারও চাওয়া। তিনি বলেন, জয় তো একেক সময় একেক কথা বলে। কখনো তার মনে হয় সে নায়ক হবে, কখনো বলে গায়ক হবে, কখনো বলে ডাক্তার হবে। আবার কখনো বলে ইঞ্জিনিয়ার হবে। তিনি বলেন, এখনো সে সিদ্ধান্ত নিতে পারেনি কোনটা তার গুড চয়েস। 

অপু বিশ্বাস  বলেন, দেখা যাক, ওর মাত্র সাড়ে ৯ বছর বয়স। একটু সময় দিই। নিশ্চয়ই ও কি হতে চায়, আমাকে জানাতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

1

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

2

ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল জাবি ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আলটিমে

3

আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

4

চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

5

বাংলাদেশে কমছে গণমাধ্যমের স্বাধীনতা , কমছে রাষ্ট্রের জবাবদিহ

6

সরকার বদলায়, ডিসি-এসপি বদলায়, একই চাটুকাররা সুবিধা পায়।

7

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী, পাস

8

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন

9

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

10

আপনারা কি একাই দেশ চালাবেন, প্রশ্ন এ টি এম আজহারের

11

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

12

নির্বাচনে জিতে চমক দেখালেন বিজয়ের গাড়িচালকের ছেলেও

13

গ্রেফতারি পরোয়ানা জারির পর আমির হামজার আগাম জামিন আবেদন

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করছেন: রাশেদ খা

16

দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ, বৃষ্টি

17

মিরাজের আরও একটি ফাইফার

18

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

19

এমবোলোর অদ্ভুত সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

20