সুনামগঞ্জ শনিবার, ৪ জুলাই, ২০২৬ ইংরেজি | ২০ আষাঢ় ১৪৩৩ বাংলা | ১৯ মুহাররম ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১০ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মিরাজের আরও একটি ফাইফার

মেহেদি হাসান মিরাজের আরও একটি ফাইফার। তার অফ স্পিনে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল বাংলাদেশ।

ক্যারিয়ারের ৫৭ টেস্টে খেলতে নেমে এনিয়ে ১২বার পাঁচ বা তার বেশি উইকেট শিকারের নজির গড়েছেন মিরাজ।

২০১৬ সালের অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন মিরাজ। সিরিজের ঠিক পরের ম্যাচে ঢাকায় হোম অব ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই ইনিংসে ৬টি করে উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি।

শুধু তাই নয়, মিরাজের বোলিং নৈপুণ্যে কিংবদন্তি ব্যাটসম্যান অ্যালিস্টার কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ। সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জিতে নেন মিরাজ। 

জাতীয় দলে অভিষেকের পর থেকে ধারাবাহিক খেলে যাচ্ছেন মিরাজ। ইতোমধ্যে ৫৭ টেস্টে ২১০ উইকেট শিকার করেছেন তিনি। শুধু উইকেট শিকার করাই নয়, ব্যাট হাতেও দারুণ পারফর্ম করছেন এই অলরাউন্ডার। ৫৭ টেস্টে দুই সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে ইতোমধ্যে ২ হাজার ১৭৪ রান করেছেন মিরাজ।

ওয়ানডে ক্রিকেটে ১২০ ম্যাচে অংশ নিয়ে ২ সেঞ্চুরি আর ৭টি ফিফটির সাহায্যে ১৮২৭ রান সংগ্রহ করেন মিরাজ। বল হাতে শিকার করেন ১২৯ উইকেট।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৩৪ ম্যাচে অংশ নিয়ে ৪১৮ রান সংগ্রহ করার পাশাপাশি মিরাজ শিকার করেন ১৮ উইকেট।

সবমিলে তিন ফরম্যাটে ২১১ ম্যাচে অংশ নিয়ে মিরাজ ৪ সেঞ্চুরি আর ১৬টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪১৯ রান সংগ্রহের পাশাপাশি শিকার করেন ৩৫৭ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার বদলায়, দুর্নীতি থামেনা, হাওরে কৃষকের দুর্দিন কাটেনা।

1

শীর্ষস্থান ফিরে পেল আর্সেনাল

2

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য

3

ব্যবসায়ী হত্যার আড়াই বছর পর পিবিআইয়ের রহস্য উদঘাটন, গ্রেফতার

4

নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী

5

পাটওয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি জামায়াত এমপি ও শিবির সভাপতি

6

রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে শুভশ্রী

7

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

8

চাকচিক্যের আড়ালে প্রতিদিনই আমাদের স্ট্রাগল করতে হয়: ফারিয়া

9

‘এখানে মেয়ে নিয়ে থাকা যাবে না’, ঢাবির হলে শিবির নেতার বিরুদ্

10

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

11

ইসরাইলি হেফাজতে বর্বর নির্যাতনের বর্ণনা দিলেন ফ্লোটিলাকর্মী

12

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

13

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির

14

আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? জামায়াত এম

15

অক্ষয়ের সঙ্গে ‘সেলফি’ সিনেমার সেই দৃশ্য নিয়ে যা বললেন আদাহ শ

16

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

17

হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না: জামায়াত আম

18

হাইতিকে হারানোর পর শেষ ম্যাচে ব্রাজিলের সামনে যে সমীকরণ

19

‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’

20