সুনামগঞ্জ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়?

স্পেনের খেলোয়াড়দের জাল কেটে নিতে দেখা যায়। সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালের পর গোলপোস্টের জাল কেটে নেওয়ার দৃশ্যটা চোখে পড়েছে নিশ্চয়ই। আর্জেন্টিনাকে হারানোর পর স্পেনের ফুটবলাররা এমন অভিনব উদযাপন করেছেন। ফেরান তোরেস, লামিন ইয়ামাল, উনাই সিমনসহ দলের অনেক খেলোয়াড় কাঁচি দিয়ে গোলপোস্টের জালের অংশ কেটে নিজেদের কাছে রেখে দেন। 

মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকের মনে প্রশ্ন ওঠে—চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? এটা কি শুধুই কোনো রীতি নাকি ভিন্ন কিছু।

আসলে ফুটবলে এটি খুব প্রচলিত রীতি নয়। তবে যুক্তরাষ্ট্রে বাস্কেটবলে বড় কোনো শিরোপা জয়ের পর বাস্কেটের জাল কেটে স্মারক হিসেবে সংরক্ষণ করার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

এই রীতির সূচনা হয় ১৯৪৭ সালে। সে বছর নর্থ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের কোচ এভারেট কেস সাদার্ন কনফারেন্স শিরোপা জয়ের পর খেলোয়াড়দের কাঁধে উঠে বাস্কেটের জাল কেটে সংগ্রহ করেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের কলেজ বাস্কেটবলে শিরোপা জয়ের অন্যতম প্রতীকী উদ্‌যাপনে পরিণত হয় জাল কেটে নেওয়া।

এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় স্পেনের ফুটবলাররাও সেই ঐতিহ্য অনুসরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজয়ের স্মারক হিসেবে গোলপোস্টের জালের একটি অংশ নিজেদের কাছে রেখে দেন তারা।

ফুটবলে এমন দৃশ্য সচরাচর দেখা না গেলেও, স্পেনের এই উদ্‌যাপন বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে বিশ্বজয়ের স্মৃতি ধরে রাখার একটি ব্যতিক্রমী উপায় হিসেবে উল্লেখ করেছেন। 

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার তারকা আনহেল ডি মারিয়াকেও ফাইনালের গোলপোস্টের জালের একটি অংশ সংগ্রহ করতে দেখা গিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

1

খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরাইল

2

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

3

হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান

4

আগাম ধানে ব্যস্ততা শুরু

5

‘এখানে মেয়ে নিয়ে থাকা যাবে না’, ঢাবির হলে শিবির নেতার বিরুদ্

6

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

7

কালীগঞ্জে ঘুস দুর্নীতি চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলে

8

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্র

9

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

10

যেসব কারণে থমকে আছে ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি চুক্তি

11

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ

12

নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম

13

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অ

14

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা, পুলিশের বিরুদ্ধে ‘বাজে’ আচ

15

ঈদুল আজহার শুভেচ্ছা বিএনপি মহাসচিবের

16

নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান

17

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

18

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির

19

জাকিরের সেঞ্চুরিতে বাংলাদেশের জয়

20