সুনামগঞ্জ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৮ ভাদ্র ১৪৩৩ বাংলা | ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৬ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

সরকারি ক্রয় কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও অর্থবহ করতে কমিটি পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রিপরিষদ বিভাগের (কমিটি ও অর্থনৈতিক) অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সার্বিক কার্যক্রম সংস্কার ও সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ৯ সদস্যের এই কমিটি পুনঃগঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন–বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ: শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির: জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ: নৌপরিবহন এবং সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম: মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি: অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার:  বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

কমিটির কার্যপরিধির বিষয়েও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ; পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আওতাভুক্ত অংশ পর্যালোচনাসহ অধিকতর কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

এটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী

1

৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্

2

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার:

3

সরকার বদলায়, ডিসি-এসপি বদলায়, একই চাটুকাররা সুবিধা পায়।

4

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

5

নায়িকা ববির বাসায় চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার ৪ ভরি স্বর্

6

কেন রেজাইয়ের নিয়োগ ইরানের নিরাপত্তা নীতির জন্য গুরুত্বপূর্ণ?

7

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন

8

জুলাই হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

9

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো সৌম্য সরকারের

10

ডিভোর্সের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী, রহস্যময় বার্তা তৃ

11

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বি

12

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

13

রোগীর স্বজনের কাছে টিকার টাকা দাবি, সেই নার্সকে অব্যাহতি

14

জাতীয় কবির সম্মানে ‘নজরুল বর্ষ’ ঘোষণা, জারি হলো গেজেট

15

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

16

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

17

গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

18

বিমান মন্ত্রণালয়ের পর খাদ্যের দায়িত্বে রিতা, স্বচ্ছতা ও নিষ্

19

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমকের চমক

20