সুনামগঞ্জ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বাবা-ছেলে মিলে কুপিয়ে বৃদ্ধাকে হত্যা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জরিপ শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে বাবা-ছেলে মিলে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত বাবা ইউসুফ শেখ ও ছেলে পলাশকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে নিহতের স্ত্রী ফাতেমা বেগমকে মারধরের ঘটনার জেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইউসুফ শেখের বাড়িতে যান জরিপ শেখ। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ দা-কুড়াল নিয়ে হামলা চালায়। ইউসুফ শেখের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন জরিপ শেখ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুতুবদিয়া-পেকুয়ায় পানিবন্দি মানুষের মিলছে না শুকনো খাবার

1

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ‘খুব সম্ভবত’ ইসলামাবাদে

2

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

3

আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৩

4

১০ টাকার জন্য চাচিকে খুন

5

জ্বালানির সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম তেলসংকট তৈরি হচ্ছে

6

ফজলুরকে জামায়াত আমির: উনি গুরুতর অপরাধ করেছেন

7

ইরানের কাছে পালটা ক্ষতিপূরণ চান ট্রাম্প

8

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

9

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

10

হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

11

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল

12

হাজিদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

13

বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি

14

আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করছেন: রাশেদ খা

15

আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আমি ছাড়া কেউ কথা বলেনি: র

16

২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার

17

নাহিদের তাণ্ডবে অল্পেতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

18

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

19

সাজা স্থগিতের আবেদন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির

20