সুনামগঞ্জ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৫ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান।

ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে নিয়ে দর্শকদের উন্মাদনা কতটা, তার প্রমাণ মিলল আবারও। ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দেশের মাটিতে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক দিনেরও কম সময়ে!

আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের কোনো টিকিট আর বাকি নেই বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

দীর্ঘ ১৪ বছর দায়িত্বে থাকা দিদিয়ের দেশম সরে যাওয়ার পর ফ্রান্স দলের নতুন কোচ হয়েছেন জিদান। তাকে ঘিরে ফরাসি ফুটবল ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। সবাই আশা করছেন, জিদানের হাত ধরে ফ্রান্স আবারও বিশ্ব ও ইউরোপীয় ফুটবলের ট্রফি জিতবে। 

তবে দেশের সমর্থকদের সামনে দাঁড়ানোর আগেই জিদানের কোচিং পর্ব শুরু হয়ে যাবে। আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের মাটিতে নেশনস লিগে খেলবে ফ্রান্স। এর তিন দিন পর একই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তার দল। ম্যাচটি হবে বেলজিয়ামে।

ঘরের মাঠে জিদানকে প্রথমবার জাতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে ২ অক্টোবর প্যারিসে। এরপর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে ফিরতি ম্যাচ। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, সেই ম্যাচেরও প্রথম ক্যাটাগরির সামান্য কয়েকটি টিকিট ছাড়া সব বিক্রি হয়ে গেছে। বোঝাই যাচ্ছে, জিদানের এই নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে উপচে পড়া গ্যালারির সামনেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির

1

ইয়ামাল কি বাবা হচ্ছেন? হঠাৎ এ গুঞ্জন কেন

2

১০ টাকার জন্য চাচিকে খুন

3

স্থানীয় সরকার নির্বাচন কবে, সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরু

4

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

5

মার্কিন বিমানবাহী রণতরীতে সংঘর্ষে ৭ নৌসেনা নিহত

6

মানিকগঞ্জে এক রাতে তিন হত্যা

7

ইরান সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

8

জন্মস্থান মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ

9

নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী

10

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা দিচ্ছে সরকার: আবেদন শুরু ১২ এপ্রি

11

মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

12

এমবোলোর অদ্ভুত সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

13

প্রথমবারের মতো বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

14

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

15

নাহিদের তাণ্ডবে অল্পেতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

16

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম ন

17

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

18

প্রাথমিক শিক্ষার্থীদের ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতর

19

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

20