সুনামগঞ্জ শনিবার, ৪ জুলাই, ২০২৬ ইংরেজি | ২০ আষাঢ় ১৪৩৩ বাংলা | ১৯ মুহাররম ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১০ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মাতৃত্ব কোনো লুকোচুরি বা বিতর্কের বিষয় নয়: অপু বিশ্বাস

অপু বিশ্বাস। সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশেষ মর্যাদায় পালিত হয় মা দিবস। আজ বিশ্ব মা দিবস। আর সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো মায়ের কোল। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করে থাকেন। ঠিক তেমনি মা দিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানান দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। 

এবার মা দিবসে দিলেন বিশেষ বার্তা। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।

মা দিবসে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। তবে যারা মাতৃত্ব করছেন, সিঙ্গেল মাদার হিসেবে সন্তান বড় করছেন; তাদের জন্যও এই দিনটি বিশেষ এক তাৎপর্যপূর্ণ। কারণ মায়েদের এক অন্যরকম লড়াই আর সার্থকতার গল্পও বলা হয় এই দিনে। অপু বিশ্বাসও ঠিক তেমনটিই জানালেন।

সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের পোস্ট ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা। নেটিজেনদের অনেকেই মনে করছেন— অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতার রেশ ধরে কোনো বিশেষ কাউকে ইঙ্গিত করেছেন।

আবার নেটিজেনদের কেউ কেউ এমন যুক্তি এনেছেন— শাকিব খানের আরেক স্ত্রী অভিনেত্রী শবনম বুবলীর দিকে ইঙ্গিত করে এ পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। কারণ বুবলীর সন্তান শেহজাদ খান বীরের খবরও নাকি দীর্ঘ সময় গোপন রাখা হয়েছিল।

সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশ অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেছেন— ‘নিজেই সেই পথের পথিক।’ কারণ অপু বিশ্বাস নিজেও সন্তান জন্ম দেওয়ার কয়েক বছর পর বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন অপু বিশ্বাস। এরপর দীর্ঘ সময় রাজত্ব করেছেন রুপালি পর্দায়। ক্যারিয়ারের তুঙ্গে থাকাবস্থায় ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেন শাকিব খানকে। দীর্ঘদিন সেই খবর ছিল লোকচক্ষুর আড়ালে। এরপর ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে এসে ছেলে আব্রাম খান জয়কে কোলে নিয়ে হাজির হয়ে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে ছেলে জয়কে আগলে রেখেই তৈরি হয় অপুর সংসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি

1

রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট

4

প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা, শুরু হলো শুটিং

5

আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা

6

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বি

7

গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

8

নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান

9

জাকিরের সেঞ্চুরিতে বাংলাদেশের জয়

10

বিপিএলে ফিক্সিংকাণ্ডে শাস্তির মুখে ৫ ক্রিকেটার

11

বন্ধুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

12

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

13

বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন

14

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার

15

সরকার বদলায়, দুর্নীতি থামেনা, হাওরে কৃষকের দুর্দিন কাটেনা।

16

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

17

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ

18

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল

19

পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড

20