সুনামগঞ্জ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৫ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান

হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজ জব্দ করে নিজেদের শক্ত অবস্থান আবারও প্রদর্শন করেছে ইরান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইরানি কমান্ডোরা দ্রুতগতির নৌযান থেকে একটি বড় বাণিজ্যিক জাহাজে অভিযান চালাচ্ছে। খবর সামা টিভি অনলাইনের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এ পদক্ষেপকে হালকাভাবে উড়িয়ে দিয়ে বলেন, তেহরান আসলে চুক্তি করতে চায়, তবে তাদের নেতৃত্বে অস্থিরতা রয়েছে। তিনি আরও বলেন, চুক্তির জন্য তিনি তাড়াহুড়া করছেন না—কিন্তু ইরান রাজি না হলে সামরিকভাবেই বিষয়টি শেষ করবেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, মুখোশধারী সেনারা ধূসর রঙের স্পিডবোটে করে এমএসসি ফ্রান্সেস্কার পাশে এসে দড়ির মই বেয়ে জাহাজে উঠে অস্ত্র হাতে ভেতরে প্রবেশ করছে। একই ভিডিওতে এপামিনন্দাস নামের আরেকটি জাহাজের দৃশ্যও দেখানো হয়। 

ইরানের দাবি, অনুমতি ছাড়া প্রণালি পার হওয়ার চেষ্টা করায় বুধবার জাহাজ দুটি জব্দ করা হয়েছে।

এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এ প্রণালি দিয়েই পরিবাহিত হয়, ফলে এখানে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতিতে রয়েছে। ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর আর নতুন করে আলোচনা শুরু হয়নি।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার বিষয়টি বিবেচনা করবে না। তেহরানের মতে, যুদ্ধবিরতির মধ্যেই এই অবরোধ আরোপ করা হয়েছে, যা চুক্তি লঙ্ঘনের শামিল।

অন্যদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেই তারা আবারও ইরানে হামলা শুরু করতে প্রস্তুত।

পরিস্থিতির উত্তেজনার মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং প্রয়োজন হলে ইরানের যেকোনো সামরিক সক্ষমতা দ্রুত ধ্বংস করতে পারবে।

বিশ্বব্যাপী জরিপে দেখা যাচ্ছে, এই সংঘাতের জেরে জ্বালানি সংকটের চাপ বাড়ছে এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় শিল্পখাতসহ বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাট-বাঘায় কোনো রাস্তা কাঁচা থাকবে না: চাঁদ

1

একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প

2

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্র

3

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল

4

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

5

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান: রেজা

6

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

7

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

8

মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়: ফারিণ

9

কেন রেজাইয়ের নিয়োগ ইরানের নিরাপত্তা নীতির জন্য গুরুত্বপূর্ণ?

10

হাজিদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

11

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম

12

কুমিল্লায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন

13

পরীকে ঘিরে বিয়ের গুঞ্জন, সেই শেখ সাদীর বাগদান

14

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছ

15

নাসিরনগরে পানিতে জমির সব ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

16

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা, পুলিশের বিরুদ্ধে ‘বাজে’ আচ

17

স্পেনকে ফ্রান্সের ভয় পাওয়া উচিত: ইয়ামাল

18

‘বাংলাদেশ মানসম্পন্ন দল, সম্প্রতি পাকিস্তানকে হারিয়েছে’

19

সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট

20