সুনামগঞ্জ রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ইংরেজি | ১৭ কার্তিক ১৪৩৩ বাংলা | ২১ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কাদের

সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ফাইল ছবি

সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্ত’ সংবলিত ভিডিওকে সামাজিক মাধ্যমে চলমান আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে জামায়তের বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেছেন, জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে নিজের সামাজিক মাধ্যম ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেছেন।

আব্দুল কাদেরের পোস্ট হুবহু সিএসআই পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘জামাতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে। নজরুল সাহেবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের একের পর এক বেলাল্লাপনা জনসম্মুখে আসতেছে। সৎ লোকের শাসন এবং দ্বীন কায়েমের ঠিকাদারি নেওয়া জামাত এই পরিস্থিতি জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিতে পারে-

১. জরুরি মিটিং ডেকে নজরুলসহ বাকিসব এমপিদের সঙ্গে রাখঢাক না রেখে খোলামেলা আলাপ করা। কার কোথায় কী আছে, সেটা নিজেদের মধ্যে স্বীকার করা এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। এম্পিদের সাথে মিটিং এর পর পর্যায়ক্রমে জেলা-উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে অনুরূপ মিটিং করা। 

২. দ্বিতীয় স্টেপে এসে, মগবাজারের যেসব সস্তা হোটেলে গাজী নজরুল ইসলাম নারী নিয়ে গিয়েছেন, সেসব হোটেলে টাকাপয়সা দিয়ে একটা বন্দোবস্ত করে ফেলা। যেনো আর কোনো সিসি ক্যামেরার ফুটেজ লিক না করে। এই কাজটা অতিসত্বর করতে হবে। দেরি করলে কিন্তু লেইট হয়ে যাবে। 

৩. টাকা পয়সা নিয়ে এখন চিন্তা করা যাবে না। সবকিছুর ওপরে দলের ভাবমূর্তি। প্রয়োজনে আরো অধিক পরিমাণ যাকাতের টাকা চেয়ে তুরষ্ককে চিঠি পাঠাতে পারে। আর অভ্যন্তরীণ উৎস হিসবে ইসলামি ব্যাংক, ইবনে সিনা সহ সকল জামাতি প্রতিষ্ঠানের ওপর এয়ানতের হার বাড়িয়ে দিতে পারে। এছাড়া জনশক্তিদের থেকে ব্যক্তি পর্যায়েও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, ব্ল্যাকমেইল করে বেশি করে এয়ানত আদায় করে নিতে পারে। 

আপাতত এই কয়টা কাজ জামাতকে দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। অন্যথায়, সৎ-চরিত্রবান নেতৃত্ব এবং দ্বীন কায়েমের বাংলাদেশের একমাত্র ইজারাদার হিসেবে বেশিদিন টিকতে পারবে না। উদ্ভূত পরিস্থিতি ট্যাকেল দেওয়া জরুরি, এই ফাঁড়া কাটিয়ে উঠতে পারলেই ভবিষ্যতে অনেক ধর্ম ব্যবসা করতে পারবে। আপাতত মেহনত...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

1

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

2

হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্প

3

ইমামের মেয়েকে অপহরণের ঘটনায় জামায়াতের উদ্বেগ

4

নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি

5

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

6

বন্ধুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

7

মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

8

মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান

9

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

10

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

11

জন্মস্থান মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ

12

ইরানের কাছে পালটা ক্ষতিপূরণ চান ট্রাম্প

13

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

14

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার, দাবি নাহিদ ইসলামের

15

দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপি

16

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআ

17

সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

18

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

19

মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি

20