সুনামগঞ্জ শনিবার, ২৭ জুন, ২০২৬ ইংরেজি | ১৩ আষাঢ় ১৪৩৩ বাংলা
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপি

কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. মুজিবুর রহমান।

বাংলাদেশে মানুষের তৈরি করা আইনের ‘কবর রচনা করে’ কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. মুজিবুর রহমান।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই দাবি তুলে ধরেন রাজশাহী ১ আসনের এই সংসদ সদস্য।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মুজিবুর রহমান বলেন, ‘আমরা আল্লাহর আইন চাই। আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে, কোরআনের আইন প্রতিষ্ঠা করি।’

তিনি বলেন, সংসদ ভবনে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান’ লেখা আছে; তাই আইনের উৎস হওয়া উচিত আল কোরআন।

তার ভাষায়, ‘কুরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল।’

মুজিবুর রহমান বলেন, দেশের ‘অধিকাংশ মানুষ’ কুরআনে বিশ্বাস করে এবং কুরআনের বিধান প্রতিষ্ঠা করা ‘তাদের দাবি’।

সুরা হজের ৪১ নম্বর আয়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় যারা থাকবে, তারা নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ বন্ধ করবে।’

কিন্তু আওয়ামী লীগ ছয়বার, বিএনপি পাঁচবার, জাতীয় পার্টি দুইবার সরকার পরিচালনা করেও জাতীয় সংসদে ‘কুরআনের একটি আইনও চালু না করায়’ আক্ষেপ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর এই এমপি।

প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘বাংলাদেশে কেন নামাজ চালু করা হল না, কেন যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে দূর করা হল না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হল না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হল না, সে বিষয়ে জবাব দিতে হবে।’

দেশে ইসলামী আইন চালুর বিষয়ে পরামর্শ দিতে একটি ইসলামী বোর্ড গঠনের প্রস্তাব দেন মুজিবুর রহমান।

তিনি বলেন, সংসদে থাকা মাদ্রাসাপাস সদস্য, বিভিন্ন মাজহাবের আলেম এবং আহলে হাদিস আলেমদের নিয়ে এমন একটি বোর্ড করা যেতে পারে, যারা ইসলামী আইন চালুর বিষয়ে পরামর্শ দেবে।

বক্তব্যে ‘সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজির’ সমালোচনা করেন এই সংসদ সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

1

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

2

চিতলমারীতে বজ্রপাতে গাছকাটা শ্রমিকের মৃত্যু

3

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

4

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে

5

কুমিল্লায় বৈছাআ নেতা গ্রেফতার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

6

জ্বালানি খাতের দুষ্টচক্র ভেঙে নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

7

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য

8

কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’

9

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

10

ইরানকে বেজক্যাম্প করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে মেক্সিকো

11

হাইতিকে হারানোর পর শেষ ম্যাচে ব্রাজিলের সামনে যে সমীকরণ

12

সাতক্ষীরায় বাবার বাড়ি থেকে কিশোরী গৃহবধূর লাশ উদ্ধার

13

তোর রক্ত দিয়ে গোসল করব’ বলার পর বড়ভাইকে হত্যা করলেন ছোটভাই

14

৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্

15

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

16

পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: এমপি খায়রুল

17

বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে: পানিসম্পদ

18

শেরপুর সেতুতে ৩ দিন যান চলাচল বন্ধ, বিকল্প পথে চলার নির্দেশ

19

পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার

20