সুনামগঞ্জ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

দুর্ঘটনার পরপরই পর্যটকবাহী নৌকা ও কোস্টগার্ডের একাধিক জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৩২ জনই ভারতীয় নাগরিক। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানে ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস জানায়, ফু কুওক দ্বীপের মাই রুট নোয়াই দ্বীপের উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে নৌকাটি হঠাৎ উলটে যায়। দুর্ঘটনার পরপরই পর্যটকবাহী নৌকা ও কোস্টগার্ডের একাধিক জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নৌকায় থাকা ৩২ জন ভারতীয় নাগরিকের নাম প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার পর ভারতীয় কনস্যুলেট ও দূতাবাসের পক্ষ থেকে সহায়তা ও তথ্য প্রদানের জন্য হো চি মিন সিটি এবং রাজধানী হ্যানয়ে পৃথক নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়েছে।

ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমাদের কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নিহত ও আহত পর্যটকেরা একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির বার্ষিক সম্মেলনে অংশ নিতে ভিয়েতনাম সফরে গিয়েছিলেন। তিনি বলেন, ঘটনাস্থলে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সমন্বয় করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌকায় থাকা ভারতীয়দের বেশিরভাগই অন্ধ্রপ্রদেশের একটি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভা মোবাইলের কর্মী ও পরিবেশক ছিলেন।

নৌকাটি কেন ডুবে গেল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

1

রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

2

রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে না পারায় দুঃখ প্রকাশ নিজানের

3

প্রধানমন্ত্রী বরাবর এবি পার্টি চেয়ারম্যান মঞ্জুর চিঠি

4

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

5

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

6

হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্প

7

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

8

জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ আশিক

9

হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান

10

আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

11

জুলাই আন্দোলনে বিএনপির কী অবদান ছিল, জানালেন রুমিন ফারহানা

12

ঈদুল আজহার শুভেচ্ছা বিএনপি মহাসচিবের

13

জাতীয় কবির সম্মানে ‘নজরুল বর্ষ’ ঘোষণা, জারি হলো গেজেট

14

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

15

গলায় ছুরি ধরে ভুট্টাখেতে নিয়ে শিশুকে ধর্ষণ, ৩ সহযোগী গ্রেফতা

16

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা, পুলিশের বিরুদ্ধে ‘বাজে’ আচ

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

19

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরু

20