সুনামগঞ্জ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৫ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। আর মাত্র ৫৩ দিন পরই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবলের বিশ্বআসর। তবে এই বিশ্বকাপে খেলা দেখতে গেলে দর্শকদের খরচ করতে হবে বাড়তি অর্থ। ম্যাচ টিকিটের দাম ২০২২ বিশ্বকাপ থেকে ১০ গুণ বেড়ে গেছে, এটা পুরোনো খবর। এবার যুক্তরাষ্ট্রে পরিবহন খরচও বেড়ে গেছে এক লাফে ১২ গুণ।
আমেরিকার নিউজার্সিতে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের ট্রেনে যাতায়াতে গুনতে হবে ১৫০ ডলার। অথচ স্বাভাবিক সময়ে একই পথে যাতায়াতের ভাড়া মাত্র ১২ দশমিক ৯০ ডলার। স্থানীয় কর্তৃপক্ষের এই ঘোষণায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নিউ ইয়র্ক থেকে মেডোল্যান্ডস স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৩৬ মাইল বা ৫৬ কিলোমিটার। এই স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এনজে ট্রানজিটের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কোলুরি বলেন, ‘আমরা আমাদের সিস্টেমে রাউন্ড ট্রিপ টিকিটের জন্য ১৫০ ডলার নেব। নিউ ইয়র্ক থেকে মেটলাইফ, আবার মেটলাইফ থেকে নিউ ইয়র্ক।’ আটটি ম্যাচের জন্য মাত্র ৪০ হাজার ট্রেন টিকিট পাওয়া যাবে।

ট্রেনের বাইরে গাড়িতে গেলেও খরচ কম নয়। প্রতিবন্ধী দর্শকদের জন্য স্টেডিয়ামে পার্কিং পাওয়া যাবে ২২৫ ডলারে। নিউ ইয়র্কের বাসিন্দা গাই ডিক্সন এএফপিকে বলেন, ‘আমি মনে করি এটা লজ্জাজনক। এটা ভক্তদের অসহায়ত্বের সুযোগ নেওয়া।’

নিউজার্সির গভর্নর মিকি শেরিল ট্রানজিট সংস্থার সিদ্ধান্ত সমর্থন করেছেন। তিনি এক্সে লেখেন, ‘ফিফা বিশ্বকাপের দর্শক পরিবহনে এক ডলারও দেয়নি।’ তিনি আরও বলেন, আগের নিউজার্সি নেতৃত্বের সঙ্গে ফিফার চুক্তি স্টেডিয়ামের পার্কিংও বাতিল করে দিয়েছে। ফলে রেল সেবাকে স্বাভাবিকের চারগুণ দর্শক বহন করতে হচ্ছে। তিনি বলেন, ‘এই চুক্তিতে এনজে ট্রানজিটের কমপক্ষে ৪ কোটি ৮০ লাখ ডলার খরচ হবে। অথচ ফিফা বিশ্বকাপ থেকে ১ হাজার ১০০ কোটি ডলার আয় করবে।’

সিনেট মাইনরিটি লিডার চাক শুমারও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পরিবহন খরচ ফিফারই বহন করা উচিত। তবে ফিফা এই পদক্ষেপকে ‘নজিরবিহীন’ বলেছে। বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেন, ‘এভাবে মনগড়া বাড়তি মূল্য নির্ধারণ করে ফিফার কাছ থেকে সেই খরচ চাওয়া সম্পূর্ণ নজিরবিহীন। কোনো বৈশ্বিক ইভেন্ট, কনসার্ট বা বড় ক্রীড়া আয়োজকের সঙ্গে এমন দাবি কখনো করা হয়নি।’ তিনি আরও বলেন, ফিফা একটি অলাভজনক সংস্থা।

ফ্রান্সের একটি সমর্থক গোষ্ঠী এই মূল্যকে ‘সম্পূর্ণ পাগলামি’ বলেছে। ‘ইরেসিস্টিবল ফ্রাঁসে’ সংগঠনের মুখপাত্র গিয়োম অপ্রেত্রে বলেন, ‘প্রতিদিনই পরিবহন নিয়ে খারাপ খবর আসছে। এই পাগলামি আর কতদূর যাবে সেটা সত্যিই ভাবতে হচ্ছে।’

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলও সমালোচনা করে এক্সে লেখেন, ‘এত কম দূরত্বের ট্রেন যাত্রায় ১০০ ডলারের বেশি নেওয়া আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।’

ইংল্যান্ডের ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান টমাস কনকানন বিবিসিকে বলেছেন, ‘এই টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত যা কিছু বেরিয়ে আসছে তার সবটাই ভক্তদের ঠকানো।’ তিনি আরও বলেন, ‘ম্যাচে যেতে এত খরচের কথা আমরা একেবারেই ভাবিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই হাজার পাসেও গোল নেই স্পেনের, অপেক্ষা ফুরাচ্ছে না সালাহদ

1

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও

2

জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল

3

ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘট

4

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হ

5

শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়লেন এক যুবক

6

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম

7

ধর্মীয় প্রতীকের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দ

8

কাতারের সাবেক আমিরের স্মরণে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্র

9

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৯ পুলিশ নিহত

10

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

11

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

12

যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান

13

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স

14

শেরপুর সেতুতে ৩ দিন যান চলাচল বন্ধ, বিকল্প পথে চলার নির্দেশ

15

লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম

16

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয়

17

রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ

18

নায়িকা ববির বাসায় চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার ৪ ভরি স্বর্

19

মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি

20