সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ব্যক্তি সাহাবুদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাতে পারলাম না

জাতীয়তাবাদী শক্তিকে টিকে থাকতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন এবিএম আশরাফ উদ্দিন নিজান।

জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রুলস অব প্রসিডিউর অনুযায়ী রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করি।  সেই সম্মান রেখেই বলছি, আমি ওই চেয়ারকে—অর্থাৎ প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিচ্ছি; কিন্তু ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমি ধন্যবাদ জানাতে পারলাম না, এজন্য আমি দুঃখিত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে সাম্প্রতিক জুলাইয়ের ঘটনায় যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ সংসদে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।  আল্লাহ যেন তাদের আত্মার মাগফিরাত দান করেন এবং বেহেশতের সর্বোচ্চ মাকাম নসিব করেন।

২৪ এর আন্দোলনের প্রসঙ্গ টেনে আশরাফ উদ্দিন নিজান বলেন, সে সময় জনগণের মধ্যে যে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল, তা ছিল সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা নয়, বরং রিকশাচালক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, এ সংসদের নেতৃত্বে একজন স্বৈরাচারী শাসক ছিলেন। সেই সময় রাজনৈতিক প্রতিপক্ষকে নানা অপবাদ দেওয়া হতো। তারপরও আমরা সেই সংসদে ছিলাম। উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদের, কিভাবে মন্দ বলা যায়? কিভাবে তারেক রহমান সম্পর্কে, কিভাবে খালেদা জিয়া সম্পর্কে মন্দ বলা যায়?

কথার সঙ্গে ‘জামায়াত-শিবির’ বা ‘জামায়াত-বিএনপি’ ট্যাগ জুড়ে দেওয়া হতো বলেও জানান তিনি। 

সংসদকে আরও কার্যকর ও গণমুখী করার আহ্বান জানিয়ে আশরাফ উদ্দিন নিজান বলেন, আর কত তর্ক-বিতর্ক, আর কত একে অপরকে ছোট করা? আসুন আমরা এই সংসদকে সবার সংসদ হিসেবে গড়ে তুলি—যে সংসদ দেশের কোটি মানুষের প্রত্যাশা পূরণ করবে। আমরা হয়তো একে অপরকে ঘায়েল করার চেষ্টা করি, কিন্তু সাধারণ মানুষ ঠিকই বুঝতে পারে কার কথা সঠিক।

খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমি আমার নেত্রীকে দেখেছি একজন মায়ের মতো সন্তানের জন্য কাঁদতে। সেই স্মৃতি আমি ভুলতে পারি না। এখনও ষড়যন্ত্র থেমে নেই। জাতীয়তাবাদী শক্তিকে টিকে থাকতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।   

তিনি আরও বলেন, আগামী দিনে যে চ্যালেঞ্জই আসুক, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি সেই সাহস ও শক্তি থাকে, তবেই ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিষ্ঠা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন

1

এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

2

প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা, শুরু হলো শুটিং

3

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার:

4

কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

5

পশ্চিমবঙ্গে ধর্মান্তর বিরোধী কঠোর আইন চালু করা হবে: শুভেন্দু

6

বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড়

7

‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

8

একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প

9

অক্ষয়ের সঙ্গে ‘সেলফি’ সিনেমার সেই দৃশ্য নিয়ে যা বললেন আদাহ শ

10

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

11

মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে আলোচিত ‘তেলাপোকা পার্টি’

12

মুদি দোকানের পাউরুটির তাকে মিলল সাপ

13

ইয়ামাল কি বাবা হচ্ছেন? হঠাৎ এ গুঞ্জন কেন

14

ছাত্রীর আত্মহত্যায় ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থ

15

সুনামগঞ্জে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা

16

এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ কী

17

খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ:

18

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

19

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

20