সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পুনের কর্মসূচিকে ঘিরে কংগ্রেস ও বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।  

শনিবার (২২ আগস্ট) পুনেতে রাহুলের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিকে ‘পয়সে কি গুঞ্জ’ বলে কটাক্ষ করেছে মহারাষ্ট্র বিজেপি। 

দলটির অভিযোগ, সমাবেশে বিপুলসংখ্যক মানুষ জড়ো করতে কংগ্রেস প্রায় ১০ কোটি রুপি খরচ করছে। একই সঙ্গে বাছাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের রাহুলের কর্মসূচির প্রচারের জন্য ৩৫ হাজার রুপি করে দেওয়ারও অভিযোগ করেছে বিজেপি। 

শনিবার বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পুনের আরটিও চকের কাছে এআইএসএসএমএস কলেজের মাঠে এই কর্মসূচিতে যোগ দেন রাহুল। 

বিজেপির রাজ্য মুখপাত্র নবনাথ বানে অভিযোগ করেন, রাহুলের সভায় ভিড় বাড়াতে কংগ্রেস বিপুল অর্থ ব্যয় করছে। তবে বিজেপির এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে আনা হয়নি।কংগ্রেস অবশ্য বিজেপির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। 

মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন, তরুণ প্রজন্মের মধ্যে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে দেখে বিজেপি আতঙ্কিত। সে কারণেই মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। 

মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ন্তের অভিযোগ, পুনেতে রাহুলের কর্মসূচি ব্যর্থ করতে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি।এর মধ্যেই শুক্রবার রাত থেকে পুনে শহরে রাহুলের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। পুনের সিওইপি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও চত্বরে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের নেতা-কর্মীরা রাহুলের সভায় যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের নাম নথিভুক্ত করছিলেন। সেই সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ কংগ্রেসের।

অন্যদিকে, এবিভিপির পাল্টা দাবি, এনএসইউআইয়ের নেতাকর্মীরা জোর করে ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের রাহুলের সভায় যাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে চাপ দিচ্ছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ এবং নতুন প্রজন্মের আন্দোলনের আবহে কংগ্রেস দেশজুড়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। দলের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রায় ৮০০টি ছোট ও মাঝারি শহরে শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কর্মসূচি হওয়ার কথা।এর আগে রাজস্থানের কোটা, উত্তরাখণ্ডের দেহরাদুন এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই কর্মসূচিতে অংশ নিয়েছেন রাহুল। 

কংগ্রেসের অভিযোগ, বিজেপিশাসিত ওই রাজ্যগুলোতে কর্মসূচি করতে গিয়ে তাকে প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়েছে। পুনের কর্মসূচি ঘিরে নতুন করে দুই দলের রাজনৈতিক সংঘাত কতটা বাড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানম

1

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অন

2

কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

3

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়া

4

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি

5

কুতুবদিয়া-পেকুয়ায় পানিবন্দি মানুষের মিলছে না শুকনো খাবার

6

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স

7

দীর্ঘ ছুটি শেষে প্রাণ ফিরেছে ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

8

৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্

9

ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী

10

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

11

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব ঢাকা বিশ্বব

12

প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা, শুরু হলো শুটিং

13

সিলেটে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে

14

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদম

15

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

16

গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

17

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি

18

জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কা

19

অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী

20