সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১১ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ঘরের সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, রক্তমাখা অবস্থায় আটক ১

ঘরের সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা। ছবি: সংগৃহিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে আব্দুস সোবাহান (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১০ মে) গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। 

এসময় নিহতের স্ত্রী শেফালী খাতুন হামলাকারীদের বাধা দিতে গেলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর গ্রামবাসী রক্তমাখা কাপড়সহ হায়দুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

নিহত আব্দুস সোবাহান দত্তপাড়া এলংজানি দুগ্ধ উৎপাদন সমিতির সাবেক ম্যানেজার এবং গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি মসজিদের পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুস সোবাহানের সঙ্গে বাবলু, মোতালেব, সাইফুল ও হায়দুল গংয়ের বিরোধ চলছিল। প্রায় তিন বছর আগে ওই পুকুরকে কেন্দ্র করে সংঘর্ষে সোবাহানের ছেলে সেলিম আহম্মেদ নিহত হন। 

এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে সিরাজগঞ্জ আদালতে সাক্ষ্যগ্রহণের অপেক্ষায় রয়েছে। ঘটনার সময় হামলাকারীদের মধ্যে একজন হায়দুল ইসলামকে রক্তমাখা অবস্থায় আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের মেয়ে সাবিনা খাতুন অভিযোগ করে বলেন, মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তার বাবাকে হুমকি দেওয়া হচ্ছিল। তার দাবি, সাক্ষ্যগ্রহণের আগেই পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন ঘরে সিঁধ কেটে ঢুকে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাবেক সদস্য আবুল হোসেন বলেন, মসজিদের পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আটক হায়দুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

1

যে কারণে থালাপতিকে প্রশংসায় ভাসালেন সুপারস্টার রাম চরণ

2

পশ্চিমবঙ্গে ধর্মান্তর বিরোধী কঠোর আইন চালু করা হবে: শুভেন্দু

3

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্

4

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা

5

হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মি

6

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচ

7

ঝিনাইদহে ৬ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

8

শাপলা চত্বরের গণহত্যা আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ: এহসান মাহ

9

শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

10

লুডু খেলার চাল নিয়ে তর্ক, যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

11

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

12

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বি

13

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা করে সমালোচনার মুখে ফিফ

14

আর্জেন্টাইন ডিফেন্ডারের মাও বিশ্বাস করতেন বিশ্বকাপ ফাইনালে ষ

15

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

16

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

17

পারাবত এক্সপ্রেস থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

18

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে

19

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

20