সুনামগঞ্জ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ৫ আশ্বিন ১৪৩৩ বাংলা | ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন ইসি সচিব

‘সরকারের সঙ্গে আলোচনা না করেই ইসি ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে’—স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যের প্রেক্ষিতে কিছু বলতে রাজি হননি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চাই না। আলোচনা একটা চলমান প্রক্রিয়া।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনে ব্রিফ করার সময় প্রতিমন্ত্রীর মন্তব্যের বিষয়ে এমন প্রতিক্রিয়া জানান ইসি সচিব।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে এটি নিশ্চিত। তবে নির্বাচন কবে এবং কী পদ্ধতিতে বা কোন পর্যায়ে হবে, তা নিয়ে কমিশনে গত দুই দিন ধরে প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে।

ইসি সচিব বলেন, এর ধারাবাহিকতায় গতকাল একটি টেন্টেটিভ (প্রাথমিক) সময়সূচি করা হয়েছে। সেখানে পাঁচটি ধাপে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। পাশাপাশি দুটি ধাপ রিজার্ভ রাখা হয়েছে। তবে এটি একেবারেই প্রাথমিক সময়সূচি।

ইসি সচিব বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক হবে। শিক্ষামন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় ইনপুট নেওয়া হবে। এরপর এসব মতামতের ভিত্তিতে কমিশন নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।

তিনি বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের জন্য প্রয়োজনীয় উপাত্ত হিসেবেই প্রাথমিকভাবে পাঁচ ধাপ ও দুটি রিজার্ভ ধাপের ধারণা দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্টরা নিজেদের প্রস্তুতির বিষয়গুলো গুছিয়ে কমিশনকে জানাতে পারেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘উনি যেটা বলেছেন সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না। নো কমেন্টস ফ্রম মাই সাইড।’

মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর প্রয়োজনীয় ইনপুট পাওয়ার ভিত্তিতে কমিশনই এ বিষয়ে বিস্তারিত জানাবে।

এ নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, আলোচনা তো একটা চলমান প্রক্রিয়া। কার সঙ্গে কখন, কীভাবে আলোচনা হয়েছে, এ বিষয়ে এই মুহূর্তে বাড়তি কোনো মন্তব্য করতে রাজি নন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান

1

ফের সন্ধ্যা ৭টায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

2

ছাত্রীর আত্মহত্যায় ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থ

3

বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, পাকিস্তানের চাই ১৫২ রান

4

সাভারে আ.লীগ নেতাসহ ৭ জন গ্রেফতার

5

মা হারালেন সংগীতশিল্পী হাসান

6

আর্জেন্টাইন ডিফেন্ডারের মাও বিশ্বাস করতেন বিশ্বকাপ ফাইনালে ষ

7

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

8

জাতীয় পার্টির নতুন মহাসচিব কাজী নাহিদ

9

পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজ শরিফের ফোনালাপ, আলোচনা যা নিয়ে

10

জাদুকাটার তীরে কৃষি শ্রমিকের লাশ

11

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আব

12

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের দলের

13

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

14

গলায় ছুরি ধরে ভুট্টাখেতে নিয়ে শিশুকে ধর্ষণ, ৩ সহযোগী গ্রেফতা

15

হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

16

বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?

17

রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালককে হত্যা

18

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

19

ডিভোর্সের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী, রহস্যময় বার্তা তৃ

20