সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দফার আগে প্রচারণায় জমজমাট পশ্চিমবঙ্গ, মুখোমুখি হেভিওয়েটরা

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছেন মমতা ব্যানার্জী।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। একদিনেই একাধিক শীর্ষ নেতা মাঠে নামায় পুরো রাজ্যে ব্যাপক নির্বাচনী উত্তেজনা দেখা দিয়েছে।  একদিকে শাসক দলের প্রচারণা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।  অন্যদিকে বিরোধী শিবিরের হয়ে মাঠে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পিছিয়ে নেই কংগ্রেসও; বিরোধী দলনেতা রাহুল গান্ধী একইদিনে তিনটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন। 

দ্বিতীয় দফার ভোটের আগে বড় ধরনের প্রচারণার জন্য আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।  প্রতিটি দলই তাদের শক্তি এবং জনসমর্থন প্রদর্শনে সর্বশক্তি প্রয়োগ করেছে।  কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কর্মসূচি শুরু হওয়ার কথা বিকেল ৩টায় হুগলির শ্রীরামপুরের গুমোডাঙা স্কুল মাঠে জনসভা দিয়ে।  এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে কলকাতার শহিদ মিনারে একটি বড় জনসভায় ভাষণ দেবেন তিনি। দিনের শেষ সভা নির্ধারিত রয়েছে বিকেল ৫টা ৪৫ মিনিটে মেটিয়াবুরুজ হাইস্কুল মাঠে। 

অন্যদিকে, অমিত শাহের কর্মসূচিও যথেষ্ট ব্যস্ত। দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি জামালপুরের সেলিমাবাদ তরুণ সংঘের মাঠে জনসভা করবেন এবং বিকেল ৪টায় শ্যামপুরে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তার আরেকটি সভা রয়েছে। এরপর বিকেল ৫টা ১০ মিনিটে হাওড়ার রামরাজাতলা শঙ্কর মঠ থেকে ঘোষপাড়া পর্যন্ত একটি বিশাল রোড শো করবেন তিনি। দিনের শেষ কর্মসূচি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রানিকুঠি মোড় থেকে যুব সংঘ মাঠ পর্যন্ত প্রচার চালাবেন তিনি। 

একাধিক কর্মসূচি আছে শাসক দল তৃণমূল কংগ্রেসেরও।  মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জনসভা ও রোড শো করবেন।  তারা উন্নয়ন এবং সামাজিক প্রকল্পের কথা তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের এই ‘হাইভোল্টেজ’ প্রচার আসলে ভোটের আগে শেষ মুহূর্তের মনস্তাত্ত্বিক লড়াই। প্রতিটি দলই চেষ্টা করছে নিজেদের পক্ষে জনমত গড়ে তুলতে এবং অনিশ্চিত ভোটারদের প্রভাবিত করতে।  গত কয়েক  দিনে সাধারণ ভোটারদের মধ্যেও এই প্রচারকে ঘিরে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় জনসভা এবং রোড শো ঘিরে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমামের মেয়েকে অপহরণের ঘটনায় জামায়াতের উদ্বেগ

1

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

2

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

3

আধুনিক প্রযুক্তির ব্যবহারে আসন্ন এইচএসসি পরীক্ষা নকলমুক্ত কর

4

কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

5

দেশে প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলি

6

গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

7

পাকিস্তানে ফের বাড়ল জ্বালানি তেলর দাম, লিটার কত?

8

ইরানকে বেজক্যাম্প করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে মেক্সিকো

9

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানম

10

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি:

11

জ্বালানির সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম তেলসংকট তৈরি হচ্ছে

12

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয়

13

শাপলা চত্বরের গণহত্যা আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ: এহসান মাহ

14

‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’

15

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন

16

যে ভয়ে পাকিস্তানের কোচ হতে অনাগ্রহী মুশতাক

17

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

18

মুজিব সংবিধানের পাহারাদার হবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

19

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

20