সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৪ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিকসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

এসব ফ্ল্যাট থেকে শতাধিক সিম কার্ড, ল্যাপটপ, স্মার্টফোন, জিএসএম গেটওয়ে জব্দ করেছে ডিবি। তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

গতকাল বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—এম এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিনজি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো. কাউসার হোসেন (২৪), মো. আবদুল করিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ-নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত করা হয়।

তিনি বলেন, এসব ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে অল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল।

ওই তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে কাউসার, করিম ও রোকনকে এবং তুরাগ থানার রুপায়ন হাউজিং এস্টেট এলাকা থেকে ৬ চীনা নাগরিককে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহকর্মীকে চড় মেরে দীর্ঘদিন পর অনুতপ্ত রিমা খান

1

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার, দাবি নাহিদ ইসলামের

2

পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

3

‘খেলা শেষ খোদা হাফেজ’

4

খামেনির জানাজায় শোকের আবহে যে রাজনৈতিক ও ধর্মীয় বার্তা দিচ্ছ

5

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা দিচ্ছে সরকার: আবেদন শুরু ১২ এপ্রি

6

মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

7

মিকেল মেরিনো, স্পেনের নির্ভরতার আরেক নাম

8

রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া

9

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরু

10

মানিকগঞ্জে এক রাতে তিন হত্যা

11

পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: এমপি খায়রুল

12

বেনজীরকে ফেরাতে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্

13

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

14

শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমার

15

বাংলাদেশের ফিল্ডিংকে বিশ্বের তিন নম্বর বললেন ফিল্ডিং কোচ

16

দ্বিতীয় দফার আগে প্রচারণায় জমজমাট পশ্চিমবঙ্গ, মুখোমুখি হেভিও

17

বারবার বিসিবি সভাপতি বদল, যা বললেন কোচ

18

শান্ত-মুমিনুলের জুটিতে স্বস্তি বাংলাদেশ শিবিরে

19

বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?

20