সুনামগঞ্জ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ইংরেজি | ২৬ কার্তিক ১৪৩৩ বাংলা | ৩০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৫ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরের গণহত্যা আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ: এহসান মাহবুব জোবায়ের

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের বহি:প্রকাশ। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসান মাহবুব জোবায়ের বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের বহি:প্রকাশ।

তিনি বলেন, এটি কেবল একটি সাধারণ ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি নিষ্ঠুর ও নির্দয় গণহত্যা। এই গণহত্যার মাধ্যমেই ফ্যাসিবাদের উত্থান চূড়ান্ত রূপ নিতে শুরু করেছিল।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ৫ মে শাপলা চত্বর গণহত্যা দিবস উপলক্ষে সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এহসান মাহবুব জোবায়ের বলেন, হেফাজতে ইসলাম ছিল আলেম-ওলামাদের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তাদের ১৩ দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিকে তৎকালীন সরকার অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করেছে। 

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে চারটি বড় ধরনের গণহত্যা সংগঠিত হয়েছে। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১২ সালে আল্লামা সাঈদীর রায়ের পরবর্তী পরিস্থিতি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। ৫ আগস্টের পর বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এবং এদেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষই এই আন্দোলনের প্রকৃত ‘মাস্টারমাইন্ড’। কোনো নির্দিষ্ট ব্যক্তি এর কৃতিত্ব দাবি করতে পারে না। 

জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিবাদ রুখতে সংস্কারের প্রস্তাব হিসেবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কার্যকর করার জন্য জনগণের ম্যান্ডেট বা গণভোটের কোনো বিকল্প নেই। দেশের ৭০ শতাংশ মানুষ ইতোমধ্যে এই সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের সম্মান জানাতে জামায়াতে ইসলামী তাদের নির্ধারিত একটি সংরক্ষিত নারী আসনে শহীদ জাবেদ ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়েছে।

তিনি ভারত সরকারকে আহ্বান জানিয়ে বলেন, গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত, যাতে তাদের বিচার নিশ্চিত করা যায়।

তিনি সতর্ক করে বলেন, নির্বাচিত সরকারগুলো কীভাবে স্বৈরাচারী হয়ে ওঠে, তার ইতিহাস আমাদের জানা আছে। বর্তমান সরকারকেও সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে।

সভায় বক্তারা শাপলা চত্বরসহ সকল গণহত্যার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আল হাসান মোবারক, সহ-সভাপতি মো. ফজলুল করিম, সিনিয়র সহ-সভাপতি এস এম শহিদুল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

1

সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর ‘লিভ টু আপিল’ দায়

2

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

3

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

4

সরকারের সঙ্গে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে সিজেপি

5

বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে: পানিসম্পদ

6

বিতর্কিত উদযাপন করে ফাইনালের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টি

7

এমবোলোর অদ্ভুত সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

8

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

9

ইয়ামাল কি বাবা হচ্ছেন? হঠাৎ এ গুঞ্জন কেন

10

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

11

মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়: ফারিণ

12

ডিভোর্সের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী, রহস্যময় বার্তা তৃ

13

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

14

শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়লেন এক যুবক

15

জ্বালানির সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম তেলসংকট তৈরি হচ্ছে

16

নিউমার্কেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১

17

ইমামের মেয়েকে অপহরণের ঘটনায় জামায়াতের উদ্বেগ

18

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ

19

কেয়া-তৌসিফের গল্পে আসছে ‘অবশেষে তুমি এলে’

20