সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দেশে প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে খনন করা হচ্ছে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ।রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খননকাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান। খনন শেষে এই কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ২২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।  তবে দীর্ঘ সময় ধরে গ্যাস উত্তোলনের ফলে দেশের সবচেয়ে প্রাচীন এই গ্যাস ফিল্ডের সব কূপেই মজুত ও চাপ কমেছে। এতে উৎপাদনও কমে গেছে। এ অবস্থায় গ্যাসের নতুন উৎস খুঁজতে থ্রিডি সাইসমিক জরিপ প্রকল্প নেয় বিজিএফসিএল। এর পরিপ্রেক্ষিতে তিতাস ও বাখরাবাদ ফিল্ডে খনন করা হচ্ছে দুটি গভীর অনুসন্ধান কূপ।

৫ হাজার ৬০০ মিটার গভীরতায় তিতাসের নতুন কূপটি খননে সময় লাগবে প্রায় ৭ মাস। খননকাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি।খনন শেষে কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হবে।

বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামাণিক জানান, তিতাসসহ বিজিএফসিএল পরিচালিত অন্যান্য ফিল্ডগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরোনো কূপের ওয়ার্কওভার প্রকল্প নেওয়া হয়েছে।  তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ সফলভাবে খনন করা গেলে তা জ্বালানি খাতের জন্য মাইলফলক হবে এবং জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে চলতি বছরের মধ্যে ৫০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় তিতাসের এই গভীর অনুসন্ধান কূপ খননের উদ্দেশ্য সফল হলে জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে।

খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামাণিক, কোম্পানি সচিব মোজাহার আলী, প্রকল্প পরিচালক মো. মাহমুদুল নবাব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতৃত্ব কোনো লুকোচুরি বা বিতর্কের বিষয় নয়: অপু বিশ্বাস

1

যে কারণে থালাপতিকে প্রশংসায় ভাসালেন সুপারস্টার রাম চরণ

2

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকা

3

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ধৈর্য ধরতে হবে: প্রতি

4

শীর্ষস্থান ফিরে পেল আর্সেনাল

5

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

6

‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

7

রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটওয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতু

8

জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত

9

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের

10

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

11

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

12

ফিফার তদন্তে বিপাকে আর্জেন্টিনা, শাস্তির শঙ্কায় আছেন যারা

13

বন্দরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

14

আজ মিথিলার জন্মদিন

15

আধুনিক প্রযুক্তির ব্যবহারে আসন্ন এইচএসসি পরীক্ষা নকলমুক্ত কর

16

তোর রক্ত দিয়ে গোসল করব’ বলার পর বড়ভাইকে হত্যা করলেন ছোটভাই

17

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

18

ডাকসু নেতাদের ওপর হামলার মামলা না নেওয়ায় লিগ্যাল নোটিশ

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20