সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৯ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) দুপুরে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  
গ্রেফতার মোহন উদয়পুরের আবুল হোসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে। তার কোনো পদ না থাকলেও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

এর আগে শুক্রবার (৮ মে) রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ব্যানারে লেখা ছিল- ‘অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো’, ‘রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই’। ব্যানারের নিচে আয়োজনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম দেখা গেছে। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।  
একটি ভিডিওতে দেখা যায় ১৫-২০ জন নেতাকর্মী এই মিছিলের অংশ নিয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মোহনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। 

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রলীগের একজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু মিছিল নয়, তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার সময় বিষয়টি জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম

1

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

2

হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান

3

হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ’—শাকিব প্রসঙ্গে সিয়াম

4

শাপলা চত্বরের গণহত্যা আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ: এহসান মাহ

5

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন তিন শিল্পীর মা

6

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

7

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্

8

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

9

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

10

প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা, শুরু হলো শুটিং

11

আজ মিথিলার জন্মদিন

12

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

13

আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আমি ছাড়া কেউ কথা বলেনি: র

14

সাকিব-মাশরাফিকে ইশরাকের পরামর্শ

15

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল

16

‘বাবা, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম’— মৃত্যুবার্ষিকীতে

17

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আব

18

সারজিসকে সতর্কবার্তা নীলার

19

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে আমির হামজা

20