সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৭ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে আমির হামজা

এমপি আমির হামজা। সংগৃহীত ছবি

কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। 

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে দশটার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যান মুফতি আমির হামজা। এ সময় মঞ্চে বক্তব্য দেওয়ার সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্টের উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা সেখানে গিয়েও আমির হামজাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা মাঠের মধ্যে বসে পড়েন। এই পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান।

শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যান। এসময় এমপি আমির হামজা পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। 

এদিকে, এ ঘটনার পর আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখা হয়, 'কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতা কর্মীরা'। তবে এই স্ট্যাটাসের নিচে লেখা রয়েছে এডমিন। 

এ ব্যাপারে বক্তব্য জানতে আমির হামজার ব্যক্তিগত মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে ছাত্রদলের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন রাব্বী বলেন,গাছ কেটে মঞ্চ তৈরি করার কারণে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন এমনটাই জানতে পেরেছি। এখানে ছাত্রদলের কোন সম্পৃক্তা নেই।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়ার সরকারি কলেজে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার মাঠ পরিষ্কার করতে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে লাগানো বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ কেটে ফেলা হয়েছে। এঘটনার প্রতিকার এবং জড়িতদের শাস্তি দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষক্ষ-শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ বিষয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো. রুহুল আমিন বলেন, এমপি মহোদয় আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানকার অনুষ্ঠান শেষ করে তিনি আমার কক্ষে ছিলেন। তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঠিক না। গাছ কাটার ব্যাপারে কিভাবে এবং কারা করেছে তা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান অধ্যক্ষ।

জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। এসময় তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন। তবে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন ওসি। তিনি বলেন, আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে তার সঙ্গেই বেরিয়ে আসেন এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করে চলে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না

1

হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ

2

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

3

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২

4

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

5

ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছ

6

ব্যক্তি সাহাবুদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাতে পারলাম না

7

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভার

8

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ ন

9

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

10

এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ কী

11

মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়: ফারিণ

12

হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে

13

ধর্মীয় প্রতীকের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দ

14

অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী

15

বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

16

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন

17

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

18

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকার ভ্যাকসিন নেয়নি: স্বাস্থ্যমন্ত

19

খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ:

20