সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিলেন না: শিশির মনির

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির।

সিএসআই ডেস্ক:

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গণভোটের ৪ প্রশ্ন পড়তে ‘৩ ঘণ্টা সময় লাগা’ নিয়ে বলেছেন, ‘ছাত্র অবস্থায় মনে হয় সালাহউদ্দিন ভাই ভালো ছাত্র ছিলেন না।’

তিনি বলেন, আমরা তো ভালো ছাত্র ছিলাম সবসময়। আমাদের চার প্রশ্ন পড়তে আমার ধারণা ব্যারিস্টার ফুয়াদ, আমি, তুষার আমরা যারা আছি আমাদের চার প্রশ্ন পড়তে দুই মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের চার প্রশ্ন পড়তে তিন ঘণ্টা সময় লেগেছে, আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার তার।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে হওয়া গণভোট নিয়ে বলতে গিয়ে শিশির মনির এ কথা বলেন।  তিনি বলেন, ৩০ মে ১৯৭৭ সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কী? প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। ৮৮% লোক হ্যাঁ বলেছে।  

সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, কয়টা নীতি? এখন তো চার প্রশ্নে তিন ঘণ্টা লাগে। তখন নীতি পড়তে কত সময় লাগতো? একজন রাষ্ট্রপতির নীতি পর্যায়ে কারবারটা দেখেন। একজন রাষ্ট্রপতির নীতি কতগুলো? কী নীতি? কোন নীতি কেউ জানে না তো। কেউ বলে ১৯ দফা। এর বাইরেও আরও অনেক কিছু আছে। আর এখন আমার সালাহউদ্দিন (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ) ভাইয়ের চারটা মাত্র প্রশ্ন পড়তে ৩ ঘণ্টা সময় লাগে।   

সুত্র- যুগান্তর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত ও মোশাররফ করিমকে সমর্থন জানিয়ে তাসনিম জারার ফেসবুক পো

1

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

2

উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক

3

সুনামগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত শুল্ক আদায় ও শ্রমিক

4

প্রাথমিক শিক্ষার্থীদের ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতর

5

ইরানের কাছে পালটা ক্ষতিপূরণ চান ট্রাম্প

6

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

7

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

8

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা দিচ্ছে সরকার: আবেদন শুরু ১২ এপ্রি

9

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

10

কালীগঞ্জে ঘুস দুর্নীতি চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলে

11

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

12

মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়: ফারিণ

13

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও

14

অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলা

15

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন

16

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য

17

ঈদের আনন্দে বগুড়ার পার্কগুলোতে দর্শনার্থীদের ভিড়

18

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকা

19

‘স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে’ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

20